,

সাড়া ফেলেছে শাকিব-বুবলির ‘দিল দিল দিল’ [ভিডিও]

shakib-bubliবিনোদন ডেস্ক : ভালোই সাড়া ফেলেছে ঢাকাই চলচ্চিত্রের কিং শাকিব খান এবং নবাগতা নায়িকা শবনম বুবলির ‘দিল দিল দিল’ শিরোনামের গানটি।

প্রথমবার শাকিব খানের সঙ্গে জুটি বেধে কাজ করেছেন বুবলি। ছবির নাম ‘বসগিরি’।

আসছে ঈদে মুক্তি পাবে ছবিটি। রোববার ইউটিউবে প্রকাশ করা হয়েছে ‘দিল দিল দিল’ শিরোনামের গানটি।

মাত্র ১ দিনেই গানটি লাখেরও বেশিবার দেখা হয়েছে। শাকিব-বুবলির নাচ মুগ্ধ করেছে দর্শকদের।

গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান এবং কনা। গানের কথা লিখেছেন কবির বকুল। সুর করেছেন শওকত আলী।

থাইল্যান্ডের বিভিন্ন মনোরম লোকেশনে গানের দৃশ্য ধারণ করা হয়েছে।

ছবিটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি।

শাকিব-বুবলি ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন রজতাভ দত্ত, সাদেক বাচ্চু, শিবা সানু, ডিজে সোহেল, সুব্রত প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা