,

রাব্বি কি পারবেন বাংলাদেশের ‘কার্টলি অ্যামব্রোস’ হতে!

rabbi_BCBস্পোর্টস ডেস্ক: বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং হয়ে কোচ এসেছেন সাবেক বিশ্বসেরা পেসার কোর্টনি ওয়ালশ। সাবেক এই উইন্ডিজ গতি দানব এসেই বলে দিয়েছেন বাংলাদেশ থেকে একজন কার্টলি অ্যামব্রোস চান তিনি। সেটা হলে খুশি হবেন তিনি। আর ওয়ালশের এমন কথার পর যে বাংলাদেশের পেসারদের মধ্যে যে অদৃশ্য এক লড়াই শুরু হয়ে গেছে সেটা বোঝা গেলো কামরুল ইসলাম রাব্বির কথায়।

বাংলাদেশ দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপক্ষায় থাকা ডানহাতি পেসার রাব্বি নিজেই হতে চান ‘বাংলাদেশের অ্যামব্রোস’। বিষয়টি নিয়ে কথা উঠতেই রাব্বি বলে ওঠেন, ‘আজ প্রথম দিন তো ভালো বোলিং করলাম। আমাকে অনেক সাপোর্ট দিযেছেন। ইনশাল্লাহ হতেও পারি বলা যায় না। হতে পারে আমাকে পছন্দ করে ফেলেছে, আমাকে নিয়েই কাজ শুরু করে দিয়েছে।’

তবে, অ্যামব্রোসের উচ্চতার কথাও মনে করিয়ে দিচ্ছেন রাব্বি। তাই তাসকিন কিংবা আল আমিনের সুযোগ আছে অ্যামব্রোস হওয়ার- এমনই বলছেন রাব্বি, ‘অ্যামব্রোসের উচ্চতা তো ৬ ফুট ৭ ইঞ্চি। তাসকিন, আল আমিন হতে পারে। তাও তো অ্যামব্রোস আরো লম্বা। আসলে আমি আন্তর্জাতিক ক্রিকেট খেলি না। আল্লাহ যদি সুযোগ দেন তাহলে বোঝা যাবে। ঘরোয়া ক্রিকেটে তো ভালো খেলছি।’

এমন একজন কোচের পাশে থাকাটাই বড় করে দেখছেন রাব্বি। কিছু না শেখালেও ড্রেসিংরুমে ওয়ালশের উপস্থিতিটাই প্রেরণা হিসেবে নিতে চান তিনি, ‘সে অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এসব পরিবেশ তার কাছে অনেকটা আয়ত্তের মধ্যে। সে কিন্তু জানে একজন বোলারের যখন বাজে ফর্ম যায় তাকে কিভাবে ফেরানো যায়। যখন ব্যাটসম্যান আমাকে ডমিনেট করবে তখন সেও বুঝবে আমার মানসিক অবস্থা কেমন।’

প্রথমদিন কেমন কাটলো ওয়ালশের সাথে? কেমন দেখলেন? রাব্বি বলছেন, ‘সে তো অনেক বড় লিজেন্ড। আজ বুঝলাম সে বেসিক অ্যাকশন অনেক পছন্দ করে। ওই রকম তেমন কিছু নিয়ে কাজ করেনি। শুধু আল আমিনের গ্রিপ নিয়ে কাজ করছিলো। আর রুবেলের গ্রিপ দেখাচ্ছিলো। আমাকে যে কাজগুলো দিয়েছে ঠিকভাবে করতে পেরেছি বলে হয়তো কিছু বলেনি। আমাকে বলেছে বোলিং করার জন্য আমার রান আপ ঠিক আছে।’ বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে