,

আফগানিস্তানে জোড়া বোমা বিস্ফোরণে নিহত ২৪, আহত ৯১

afgan-1-550x307 (1)আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিসের সামনে জোড়া বোমা বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত ও ৯১ জন আহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসি উর্দুর।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানায়, সোমবার বিকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিসের সামনে একটি বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটলে স্থানীয় পুলিশ ও জনগণ তাদের সহযোগিতায় এগিয়ে আসে। এসময় দ্বিতীয় আরেকটি বোমা বিস্ফোরণ হয়। উভয় হামলায় পুলিশের উর্ধ্বতন দুই অফিসারও নিহত হয়।
এদিকে দুটি বোমা বিস্ফোরণেরই দায় স্বীকার করেছে স্থানীয় তালেবান। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, একটি হামলার লক্ষ্য ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়, অন্যটি সেখানকার কর্মকর্তা।
সূত্র : দৈনিক পাকিস্তান উর্দু

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা