,

কসবায় বিজিবি’র অভিযানে ট্রাকসহ দুই আসামী আটক

Picture-01অদ্য ০৫ সেপ্টেম্বর ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধীনস্থ মঈনপুর সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ শাহাবুদ্দিন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক এলাকায় সকাল সাড়ে ৯টায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ পথে ভারত হতে আসা ১২ টি ট্রাকের চাকার রিং সহ বাংলাদেশী ০১ টি মিনি ট্রাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় ট্রাকের মালিক ও চালককে আটক করে বিজিবি। আটককৃতরা হলেন- মোঃ মোবারক হোসেন (৩৫) পিতা- মোঃ আব্দুল আওয়াল, গ্রাম-বীর চন্দ্রপুর, ডাকঘর- আখাউড়া চেক পোষ্ট, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া এবং মোঃ ফারুক হোসেন(৪০), পিতা- মৃত আনোয়ার হোসেন, গ্রাম- কালিকাপুর, ডাকঘর-সৌঙ্গলতলী, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা। ট্রাকসহ আটকৃকত মালামালের আনুমানিক মূল্য ষোল লক্ষ টাকা। ধৃত আসামীদের বিরুদ্ধে অবৈধ পথে মালামাল পাচারের দায়ে মামলা দায়ের পূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা