,

কাবুলে জোড়া বোমা হামলায় নিহত ২৪

 
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে জোড়া বোমা হামলায় ২৪ জন নিহত হয়েছে । এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৯১ জন। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে এ হামলার ঘটনা ঘটেছে।স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, প্রথম বোমা হামলাটি ছিল দূর নিয়ন্ত্রিত। আর দ্বিতীয়টি ছিলো আত্মঘাতী হামলা।

Kabul1473088407

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে সেনাবাহিনীর একজন জেনারেল ও পুলিশের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা রয়েছে। তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রাদমানিশ বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, প্রথম বোমাটি বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা মন্ত্রণালয়ের সামনে জড়ো হলে দ্বিতীয় বোমা হামলাটি চালানো হয়।

তিনি বলেন, অফিস ছুটি সময় হওয়ায় লোকজনের ঘরে ফেরার তাড়া ছিল। এ কারণে হামলায় বেসামরিক নাগরিক, পুলিশ ও সেনা সদস্য নিহত হয়েছে।

এদিকে বোমা হামলার কড়া নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এক বিবৃতিতে তিনি বলেছেন, আফগানিস্তানের শত্রুরা, যারা নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে ময়দানে হেরে যাচ্ছে তারাই এ হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের লক্ষ্য ত্রাস ছড়িয়ে দেওয়া।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা