,

৩ ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

 

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল থেকে সাগরে এবার তিনটি বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা এ দাবি করেছেন। বিবিসি অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

north_korea1473051568
দক্ষিণ কোরিয়ার সংবাদসংস্থা ইয়োনহ্যাপের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সামরিক প্রধান সোমবার বলেছেন, হোয়াংজু অঞ্চল থেকে এ তিন ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।

তবে ক্ষেপণাস্ত্র তিনটি কোন শ্রেণির বা ছোড়ার পর সেগুলো কত দূর গিয়ে বিস্ফোরিত হয়েছে, সেসব নিয়ে কিছু বলা হয়নি ইয়োনহ্যাপের খবরে।

উত্তর কোরিয়ার জন্য পরমাণু বা বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষায় জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে কিছু দিন পরপর ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে দেশটি। এ নিয়ে আন্তর্জাতিক মহল উদ্বেগ-উৎকণ্ঠা জানালেও উত্তর কোরিয়ার কারো কথায় কান দিচ্ছে না।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া শুরু করলে গত দুই সপ্তাহে আগে উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলে সাবমেরিন থেকে পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এর আগেও কয়েক বার এ ধরনের পরীক্ষা চালিয়েছে তারা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে