,

‘চুম্বন দৃশ্যের সময় ভয়ে ছিলাম’

 
বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার পরিচিত মুখ কৃতি খারবান্দা। ইতিমধ্যে অনেক চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘রাজ রিবুট’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন এই অভিনেত্রী। কিন্তু চুম্বন দৃশ্যে অভিনয় করাটা খুব কষ্টের বলে জানিয়েছেন কৃতি। ভারতীয় সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

kriti_kharbanda_bg_848339908
ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কৃতি বলেন, ‘ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে মোটেই স্বাচ্ছন্দ্যবোধ করি না। রাজ রিবুট সিনেমায় ইমরান হাশমিকে প্রথম চুম্বন করি। চুম্বন দৃশ্যের সময় রীতিমতো ভয়ে ছিলাম। শুধু মনে হচ্ছিল কীভাবে এই দৃশ্যের শুট করব।’

এ সময় তিনি আরো বলেন, ‘রাজ রিবুট সিনেমায় অভিনয়ের কথা জানতে পেরে প্রথমে বেশ খুশি হয়েছিলাম। কারণ দক্ষিণী সিনেমায় যেসব চরিত্রে অভিনয় করেছি রাজ রিবুট সিনেমায় আমার চরিত্রটি একেবারেই আলাদা। তবে একজন অপরিচিত মানুষের সঙ্গে চুম্বন দৃশ্য করাটা কঠিন ছিল।’

অন্যদিকে, বলিউডের সিরিয়াল কিসার হিসেবে পরিচিত ইমরান হাশমি। কিন্তু ইমরানের ওই ইমেজ নিয়ে খুব একটা মাথাব্যথা ছিল না কৃতির। তিনি জানিয়েছেন, সিরিয়াল কিসার ইমেজের জন্য ইমরানকে একেবারেই আলাদা বলে মনে হয়নি তার। তিনি মনে করেন- বলিউডে চুম্বনের ট্রেন্ড তৈরি করেছিলেন ইমরান। এখন বলিউডের প্রায় সব সিনেমাতেই চুম্বন দৃশ্য দেখা যায়।

রাজ রিবুট সিনেমার আগে কখনো অনস্ক্রিনে চুমু খাননি কৃতি। কিন্তু প্রথমবার এ রকম দৃশ্য করার পর কৃতি ঠিক করেছেন এরপর থেকে আর কখনো কোনো সীমানা ঠিক করবেন না। যার জন্য নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা