,

সিরিয়ায় সিরিজ বোমা বিস্ফোরণে নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ার সরকার ও কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় সিরিজ বোমা বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অসংখ্য মানুষ। সোমবার দেশটির রাষ্ট্রায়ত্ত্ব গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির অনলাইন ভার্সনে এ খবর জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালে উপকূলীয় শহর তার্তুস, মধ্যাঞ্চলীয় শহর হোমস, দামেস্ক এবং কুর্দি নিয়ন্ত্রিত শহর উত্তর-পূর্বাঞ্চলীয় শহর হাসাকাহে এ বিস্ফোরণগুলো ঘটানো হয়।

-syria_49763

 

সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে তার্তুসে। ওই শহরেই রাশিয়ার প্রধান নৌঘাঁটি অবস্থিত। এটি প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের একটি শক্তিশালী ঘাঁটি হিসেবেও পরিচিত। এ শহরটিতে সর্বশেষ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) হামলা চালিয়েছিল।

সিরিয়ার সরকারি টেলিভিশনে বলা হয়, ‘দুজন সন্ত্রাসী তার্তুস শহরের আরজুনা ব্রিজে প্রথমে একটি গাড়িবোমা হামলা চালায়। গাড়ি বোমাটি বিস্ফোরণের পর সাধারণ মানুষ আহতদের সহায়তায় ঘটনাস্থলে জড়ো হয়, তখন দ্বিতীয় ব্যক্তি বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটায়।’

প্রতিবেদনে বলা হয়, হোমসে আরো একটি গাড়িবোমা বিস্ফোরণ এবং অন্যদিকে হাসাকাহে একটি বিস্ফোরণ ঘটানো হয়।

হাসাকায় হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। নগরীটিতে আইএস জঙ্গিরা রায় হামলা চালিয়ে থাকে। জুলাই মাসেও সেখানে হামলা চালানো হয়। এসময় নগরীর একটি বেকারির বাইরে এক বোমা হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়। এখনো পর্যন্ত বাকি হামলাগুলোর দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা