,

ক্যাটরিনার ঘুমের ভিডিও ভাইরাল (ভিডিও)

7বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তাকে নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। এবার এই বলিউড ডিভার ঘুমন্ত একটি ভিডিও প্রকাশিত হয়েছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। তারপরই ইন্টারনেটে ভাইরাল হয়ে ওঠে ভিডিওটি।

আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে করণ জোহর প্রযোজিত নিত্যা মেহরা পরিচালিত ছবি ‘বার বার দেখো’। ছবির প্রমোশনে ব্যস্ত অভিনয় তারকা ক্যাটরিনা কাইফ আর সিদ্ধার্থ মালহোত্রা। এ জন্য শহরে শহরে সফর করছেন তারা।

সিনেমার প্রচারণায় গিয়ে ভক্তদের সঙ্গে কথা বলছেন, ফ্ল্যাশ মবের সঙ্গে রেলস্টেশনে নাচে মেতে উঠছেন ‘কালা চশমা’-র সুরে। আর এত ধকলে ক্লান্তি আসাটাই স্বাভাবিক। সেকারণে প্রচারণায় যাওয়ার পথে গাড়িতে ঘুমিয়ে পড়লেন ছবির নায়িকা ক্যাটরিনা।

আর ক্যাটের ঘুমের এই দৃশ্য ভিডিও করে নতুন প্রচারের জন্ম দিলেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। সিদ্ধার্থ তার মোবাইলের ক্যামেরায় এই দৃশ্যধারণ করেন। ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়িতে চোখ বন্ধ করে বসে আছেন ক্যাট। ওদিকে সিড যে তার এই দৃশ্যের ভিডিও করছেন, সেই সম্পর্কে কিছুই জানতেন না নায়িকা। দেখুন সেই ভিডিও।

https://youtu.be/9VHEV8skAUY

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা