,

‘কাজের আগে স্ক্রিপ্টটাকে অনেকবার পড়ি’

26873-herionamarবিনোদন ডেস্ক : নতুন নাটকে এখন আর দেখা যায় না জয়া আহসানকে। তার এই সময়টা কাটছে চলচ্চিত্রে অভিনয় করেই। ঢাকার বাইরে কলকাতার ছবিতেও তার চাহিদা বাড়ছে দিনকে দিন।

অভিনয়ের ক্ষেত্রে আপনি কোন বিষয়কে প্রাধান্য দেন?
অভিনয়ের ক্ষেত্রে আমি আসলে বরাবরই স্বার্থপর। অনেকে দর্শকদের কথা মাথায় রেখে হয়তো অভিনয় করেন। কিন্তু আমি এক্ষেত্রে আগে নিজের ভালোলাগার জায়গা খুঁজি। নিজেকে নতুনভাবে উপস্থাপনের সুযোগ থাকলে সেটাকে অগ্রাধিকার দেই। আমি মনে করি, দর্শকরা আমার কাজের সাথে চলেন। তারাও নিশ্চয়ই আমাকে নতুন রূপে দেখতে চান।

আমাদের অভিনেত্রীদের অনেককেই দেখেছি একসঙ্গে একাধিক কাজ করেন। আপনি বরাবরই আলাদা। কিন্তু কেনো?
কখনোই আমি একসঙ্গে একাধিক কাজের পক্ষে নই। খুব ভালো স্ক্রিপ্ট না হলে আমি সচরাচর কাজ করি না। অনেক সময় ক্যারেক্টার ভালো হলেও গল্প ভালো না হওয়ায় কাজ করা হয়ে ওঠে না। বেশি কাজ করলে স্বাভাবিকভাবেই কাজের মান কমে যায়। তাড়াহুড়ো করে কাজ করার কারণে কখনোই ভালো কাজ হতে পারে না। তাই আমি কাজের ক্ষেত্রে অনেক বাছ-বিচার করি।

আপনি যখন কোনো নাটক বা চলচ্চিত্রে কাজ করেন। এর আগে প্রস্তুতি কেমন থাকে?
আমি কাজের আগে স্ক্রিপ্টটাকে অনেকবার পড়ি। কস্টিউম নিয়ে নতুন করে ভাবতে শুরু করি। নিজের দেখা চরিত্রের মধ্যদিয়ে কিছু চরিত্র উপস্থাপনের চেষ্টা করি। আসলে আমি সেই চরিত্রগুলোই বেছে নেই যেখানে চ্যালেঞ্জ রয়েছে। আর যে কাজে কোনো চ্যালেঞ্জ থাকবে না, সেই কাজে আমি আনন্দ পাই না। আমি ইচ্ছে করলেই আমার যাপিত জীবনের চরিত্রগুলোতে অভিনয় করতে পারি। আমি মনে করি, যে জীবনে আমি অভ্যস্ত তার বাইরের মানুষের চরিত্রে সুনিপুণ অভিনয় করে দর্শকদের কাছে তা বিশ্বাসযোগ্য করে উপস্থাপনের মধ্যে চ্যালেঞ্জ রয়েছে। আমি চাই আমার অভিনীত চরিত্রগুলোর মধ্যে যেন পুরোপরি মেয়েদের চিত্র খুঁজে পাওয়া যায়। আজ আমি নিজেকে যে চরিত্রে দেখেছি, আগামীতে আর সেই চরিত্রে দেখতে চাই না।

বেশির ভাগ ক্ষেত্রেই আপনি নতুন নির্মাতাদের নাটকে কাজ করতেন। এর কারণ কী?
আমি নতুন নির্মাতাদের প্রাধান্য দেই এ কারণে যে, নতুনদের চোখ নতুন। তারা সেই চোখে সবাইকে নতুন কিছু দেখাতে চায়। আমি কোনো কাজের প্রস্তাব পেলেই স্ক্রিপ্ট দেখতে চাই। যারা ভালো কাজ করেন তাদের বুঝতে পারি।

অনেকেই আপনাকে উঁচুদরের মডেল বলে থাকেন। কিন্তু বিজ্ঞাপনচিত্রে আপনাকে কমই কাজ করতে দেখা গেছে। এ বিষয়ে কী বলবেন?
সত্যি বলতে কী, বিজ্ঞাপনচিত্রে কাজের ব্যাপারে আমি অনেক চুজি। মডেলিংকে খুব বেশি স্পর্শকাতর মনে হয়। এ জন্য এ মাধ্যমে খুবই বেছে বেছে কাজ করেছি। আমি সংখ্যায় বিশ্বাস করি না। আমার কাছে মানটাই আসল। আমি বিশ্বাস করি মানসম্পন্ন কম কাজও বেশি আলো ছড়ায়।আ/সং

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা