,

অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে তিন নতুন মুখ

Tremain-BBL05স্পোর্টস ডেস্ক : চলতি মাসের শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনুষ্ঠিতব্য ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। মিশেল স্টার্ক ও জোস হ্যাজেলউডকে এই সফরে বিশ্রামে রেখে নতুন তিন পেসারকে দলে সুযোগ দেওয়া হয়েছে। নবাগত তিন পেসার হলেন ক্রিস ট্রিমেইন, জো মেনি ও ড্যানিয়েল ওরালকে অস্ট্রেলিয়ান বোলিং বিভাগের নতুন দায়িত্ব দেয়া হচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

জো মেনি এবং ড্যানিয়েল ওরাল গত বছর ম্যাটাডোর ওয়ানডে-কাপ ফাইনালে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে দারুন পারফর্ম করেছেন। অন্যদিকে ট্রিমেইন শেফিল্ড শিল্ডে ভিক্টোরিয়ার হয়ে ৩৬ উইকেট দখল করেছেন।

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক রড মার্শ বলেছেন, তিনজনেরই এই সুযোগ পাওয়াটা প্রাপ্য ছিল। তিনি বলেন, ক্রিস, জো ও ড্যানিয়েল প্রত্যেকেই গত বছর গ্রীষ্ম মৌসুমটা দারুন কাটিয়েছে। এছাড়া অস্ট্রেলিয়া-এ দলের হয়ে তাদের সাম্প্রতিক পারফরমেন্সেও ধারাবাহিকতা ছিল। এই তরুনদের বয়স এখনো কম, তাদের ভবিষ্যত বেশ উজ্জ্বল। জাতীয় দলে তাদের সুযোগ পাওয়াটা সময়ের ব্যপার ছিল। ইনজুরি কাটিয়ে দলে ফেরা জন হ্যাস্টিংস, স্কট বোল্যান্ডের সাথে তাদের কাজ দেখার অপেক্ষায় আছি।

শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পরে হঠাৎ করে বিশ্রামের অজুহাতে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল অধিনায়ক স্টিভেন স্মিথকে। এ নিয়ে সমালোচনাও কম হয়নি। তবে আবারো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে স্টিভেন দলে ফিরেছেন। এছাড়া দলে আরো ফিরেছেন অলরাউন্ডার মিচেল মার্শ।

অস্ট্রেলিয়ান ওয়ানডে স্কোয়াড : স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার (সহ-অধিনায়ক), জর্জ বেইলি, স্কট বোল্যান্ড, জেমস ফকনার, এ্যারন ফিঞ্চ, জন হ্যাস্টিংস, ট্রেভিস হেড, মিচেল মার্শ, শন মার্শ, জো মেনি, ক্রিস ট্রিমেইনি, ম্যাথু ওয়েড, ড্যানিয়েল ওরাল, এ্যাডাম জাম্পা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা