,

আশরাফুলের মেয়ের নাম আরিবা তাসনিম

Abiraস্পোর্টস ডেস্ক : নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো ক্রিকেটে ফিরেছেন আশরাফুল। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে এ মাসেই মাঠে ফিরতে যাচ্ছেন তিনি। রোববারই এনসিএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। ওই সুখবরের কয়েক ঘণ্টা পর আরেকটি সুসংবাদ পেলেন টেস্ট ক্রিকেটের অভিষেকে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল।

রোববার বিকেলেই জেনেছেন, চলতি মাসের ২৫ তারিখ থেকেই মাঠে নামতে পারবেন তিনি। রাতেই তার পৃথিবী আলোকিত করে এলো প্রথম সন্তান। রাত ১২টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন আশরাফুলের স্ত্রী আনিকা তাসনিম অর্চি। তিনি নিজেই এ সংবাদ নিশ্চিত করেছেন।

সদ্যজাত কন্যার নাম আগেই ঠিক করে রেখেছিলেন আশরাফুল। প্রথম কন্যা সন্তানের নাম রেখেছেন আরিবা তাসনিম আশরাফুল।

নিজের এবং স্ত্রীর নামের সঙ্গে শুধু যুক্ত করেছেন আরিবা। স্ত্রীর নাম থেকে তাসনিম এবং নিজের নাম থেকে নিয়েছে আশরাফুল। সব মিলিয়ে হলো আরিবা তাসনিম আশরাফুল। নিজের ফেসবুক আইডিতে পোস্ট করা এক স্ট্যাটাসেই এই নাম প্রকাশ করেন আশরাফুল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা