,

তুর্কি সীমান্তের নিয়ন্ত্রণ হারিয়ে ‘বিচ্ছিন্ন’ আইএস

 

আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ায় তুরস্কের সীমান্তবর্তী অংশের নিয়ন্ত্রণ হারিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। ফলে বিশ্বের নানা স্থান থেকে আইএসের জঙ্গি ও অস্ত্র সংগ্রহের পথ বন্ধ হয়ে গেছে। এমনটিই দাবি করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।

tank_49687

বিনালি ইলদিরিম রবিবার টেলিভিশনে দেয়া এক সাক্ষাতকারে আইএসের বিরুদ্ধে আঙ্কারা সমর্থিত সিরীয় বিদ্রোহী ও তুরস্কের সেনাদের এ সফলতার ঘোষণা দেন। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আজাজ থেকে জারাব্লুস, সিরিয়ার সাথে আমাদের ৯১ কিলোমিটার সীমান্ত এখন পুরোপুরি নিরাপদ। সকল জঙ্গি সংগঠনকে হটিয়ে দেয়া হয়েছে- তারা পালিয়েছে।’

ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস জানায়, তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার ওই অংশটি জঙ্গিগোষ্ঠী আইএসেরই নিয়ন্ত্রণে ছিল। তাদের মতে, তুরস্ক সীমান্তবর্তী শেষ দুটি গ্রামের নিয়ন্ত্রণও হারিয়েছে আইএস।

পর্যবেক্ষক সংস্থাটির মুখপাত্র রামি আবদুলরাহমানও ইলদিরিমের বক্তব্যকে সমর্থন জানিয়ে বলেন, সীমান্তে দুটি গ্রামের সাত থেকে আট কিলোমিটারের পুরো এলাকা থেকে তাদের হটিয়ে দিয়েছে ফ্রি সিরিয়ান আর্মি। সীমান্তে এখন আর আইএসের কোনো উপস্থিতি নেই।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা সিরিয়ায় আইএসে যোগ দিতে গিয়েছিল, তাদের অধিকাংশই তুরস্ক হয়ে সীমান্ত পাড়ি দেয়ার তথ্যই পাওয়া যায়। তুরস্ক সীমান্ত থেকে জঙ্গিগোষ্ঠীটিকে হটিয়ে দেয়ার ফলে এখন তাও বন্ধ হয়ে গেল বলে দাবি করছে আন্তর্জাতিক গণমাধ্যম।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা