,

কৃষ্ণাঙ্গদের ভোট টানার চেষ্টায় ট্রাম্প

1472997872আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প কৃষ্ণাঙ্গদের ভোট টানার লক্ষ্যে শনিবার ডেট্রয়েটে তাদের একটি গির্জায় যান। এ সময় তিনি বলেন, তিনি পুরোপুরি অনুধাবন করতে পারেন যে আফ্রিকান আমেরিকানরা বৈষম্যের শিকার।

জনমত জরিপে দেখা গেছে, কৃষ্ণাঙ্গ ও হিস্পানিকদের মধ্যে ট্রাম্পের সমর্থন কম। জরিপে তিনি হিলারির চেয়ে পিছিয়ে রয়েছেন। গির্জা পরিদর্শনের সময় ট্রাম্পের সঙ্গে ছিলেন রিপাবলিকান দলের সাবেক প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী বেন কারসন। তিনি এ নগরীতে বড়ো হয়েছেন।

ট্রাম্প যখন গির্জায় আসেন তখন বাইরে তার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছিল। গির্জার ভিতরে তিনি ভারপ্রাপ্ত যাজক বিশপ ওয়েনি টি জ্যাকসনের সঙ্গে আলাদাভাবে কথা বলেন। তাদের এ কথপোকথন আগামী সপ্তাহে বিশপ জ্যাকসনের নিজের টেলিভিশন চ্যানেল ইমপ্যাক্ট টিভি নেটওয়ার্কে প্রচারিত হবে।

গির্জার ভিতরে ট্রাম্প বক্তৃতা দেয়ার আগে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। বক্তৃতাকালে তিনি বলেন, আমরা যখন খুবই সম্ভাবনাময় তরুণ কৃষ্ণাঙ্গদের পেছনের সারিতে থাকতে দেখি এর চেয়ে বেশি দুঃখের আর কিছু হতে পারে না। তিনি বলেন, কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের জন্য সঠিক কিছু করতে হবে। তিনি কৃষ্ণাঙ্গদের গীর্জার প্রশংসা করে বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে আফ্রিকান আমেরিকান গীর্জাগুলো জাতির বিবেকে পরিণত হয়েছে। তিনি ডেট্রয়েটের সর্বত্র নতুন নতুন রাস্তাঘাট ও সেতু নির্মাণের অঙ্গীকার করেন।

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, বিশপ জ্যাকসনের সঙ্গে সাক্ষাৎকারকালে ট্রাম্প পূর্ব অনুমোদনকৃত বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেন। উত্তরগুলো তার প্রচারণা স্টাফ ও রিপাবলিকান ন্যাশনাল কমিটি তৈরি করে দেয়। ট্রাম্পকে করা ১২টি প্রশ্ন ও উত্তরের ফাঁস হয়ে যাওয়া একটি কপি নিউইয়র্ক টাইমস প্রকাশ করেছে। এতে দেখা গেছে, ট্রাম্পকে হত্যা, বর্ণবাদ এবং তাকে বর্ণবাদী বলে যে অভিযোগ করা হচ্ছে তা নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হয়। খবর-এএফপি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে