,

মালয়েশিয়ায় অপহৃত ২০ বাংলাদেশি উদ্ধার : আটক ২

Malasiaনিউজ ডেস্ক: মালয়েশিয়ায় অপহৃত ২০ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। গতকাল শনিবার (২ সেপ্টেম্বর) রাজধানী কুয়ালালামপুরের সারডাং পারদানা এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।

জানা গেছে, উদ্ধার হওয়া ২০ প্রবাসীর মধ্যে সিলেটের সুনামগঞ্জের সুহেল (২৫) ও কানাই ঘাটের সুমন নামে ১৫ বছরের এক কিশোর রয়েছেন। এছাড়া অপহণের সঙ্গে জড়িত সন্দেহে শাহ আলম ও তার এক সহযোগীকে আটক করেছে দেশটির পুলিশ। তবে প্রধান অপহরণকারীকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পেতালিংজায়া পুলিশের ইন্সপেক্টর ফায়সাল জানান, সুহেল নামে এক বাংলাদেশিকে অপহরণ করা হয়েছে বলে গত ২০ আগস্ট দাং ওয়াঙ্গী থানায় অভিযোগ করেছিলেন তার স্বজনরা। এর সূত্র ধরেই গতকাল শনিবার বিকেল সাড়ে ৭টার দিকে সারডাং পারদানায় অভিযান চালানো হয়। পরে সেখান থেকে ২০ বাংলাদেশিকে উদ্ধার করা হয়। তাদের বয়স ১৫ থেকে ৩০ বছরের মধ্যে।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্দেহভাজন ওই অপহরণকারীরা চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে লোক নিয়ে যেত। মালয়েশিয়ায় নেওয়ার পর একটি বাড়িতে আটকে রাখতেন এবং ফোন করে মোটা অংকের মুক্তিপণ দাবি করতেন।

মানবাপাচার ও অপহরণকারী চক্রের বিরুদ্ধে অভিযান চলছে এবং এ বিষয়ে দেশটির সরকারে চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা