,

নিয়মিত খাওয়া উচিত মাটির নিচের যে সবজিগুলো

26833-boroস্বাস্থ্য ডেস্ক: সুস্বাস্থ্যের জন্য নিয়মিত সবজি খাওয়া প্রয়োজন তা সবাই জানি। প্রতিদিনের খাদ্য তালিকায় সবাই কম বেশি সবজি খেয়ে থাকি। এর মধ্যে মাটির নিচের কিছু সবজি আছে যা স্বাস্থ্যের জন্য বেশ উপকারি। এই সবজিগুলো রান্না করার চেয়ে সিদ্ধ খাওয়া ভাল। চলুন জেনে নেওয়া যাক সেগুলো-

১। পেঁয়াজঃ-
সব রান্নায় ব্যবহৃত সবচেয়ে পরিচিত উপাদান হল পেঁয়াজ। কাঁচা পেঁয়াজের অ্যান্টি অক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। সালাদে কাঁচা পেঁয়াজ ব্যবহার করুন, এটি ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে।

২। গাজরঃ-
গাজর দৃষ্টিশক্তি বৃদ্ধি করে থাকে। এটি চোখের গ্লুকোমা এবং ছানি পড়াকে বাধা দেয়। এমনকি এটি হৃদরোগ এবং কোলন ক্যান্সার প্রতিরোধ করে থাকে। এর বিটা ক্যারেটিন, ফাইবার মেদ কাটাতে সাহায্য করে। এছাড়া গাজরে আছে ভিটামিন সি, এ, কে, ই, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম।

৩। মিষ্টি আলুঃ-
আপনি কি জানেন পৃথিবীতে ৪০০ এর বেশি প্রজাতির মিষ্টি আলু আছে? সাদা, হলুদ, কমলা, গোলাপী এমনকি বেগুনী রঙেরও মিষ্টি আলু রয়েছে। মিষ্টি আলুতে অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট উপাদান আছে যা রক্তের সুগার নিয়ন্ত্রণ করে।

৪। রসুনঃ-
রসুন হল অ্যান্টিভাইরাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান সমৃদ্ধ সবজি। ক্যান্সার, হৃদরোগ প্রতিরোধ করার পাশাপাশি এর রয়েছে নানা ওষধি গুণ। এছাড়া ম্যাঙ্গানিজ এবং ভিটামিন বি৬, ফসফরাস, ভিটামিন বি১, কপার, ভিটামিন সি, সেলিয়াম, ক্যালসিয়ামের অন্যতম উৎস এটি।

৫। মুলাঃ-
মুলা সবজিটি অনেকেই খেতে চান না। কিন্তু এই মুলায় রয়েছে ভিটামিন সি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং কোলেস্টেরল কম করে দেয়। এটি ইউরিন ইনফেকশন দূর করে সাহায্য করে। অতিরিক্ত মুলা খাওয়ার ফলে পেটে গ্যাসের সমস্যা হতে পারে। তাই সীমিত পরিমাণে মুলা খাওয়া উচিৎ।

৬। শালগমঃ-
শালগম একধরণের শিকড় জাতীয় সবজি। খুব বেশি মানুষ এটি খেতে পছন্দ করেন না। কিন্তু শালগম হাড়ের শক্তি বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে। এছাড়া ফুসফুসের স্বাস্থ্য ঠিক রাখতে সাহায্য করে এই শালগম। সালাদ বা রান্না করে খেতে পারেন শালগম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে