,

নিউইয়র্কে নাজমা খানমের হত্যাকারী গ্রেপ্তার

NAzma-Khanam-killerবিশেষ প্রতিনিধি: ইয়োনাতান গালভেজ-মার্টিননিউইয়র্কের জ্যামাইকায় ছুরিকাঘাতে নিহত বাংলাদেশি নাজমা বেগমের হত্যাকারী সন্দেহে ইয়োনাতান গালভেজ-মার্টিন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ২২ বছর বয়সী ইয়োনাতান ঠান্ডা মাথায় ও পরিকল্পিত উপায়ে নাজমা খানমকে হত্যা করেন। তাঁর কাছ থেকে হত্যার সময় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, নাজমা বেগমের হত্যার পেছনে ধর্মভিত্তিক কোনো ঘৃণা বা বিদ্বেষ কাজ করেনি। ডাকাতির উদ্দেশ্যে নাজমার ওপর হামলা চালান ওই যুবক। নাজমার কাছ থেকে টাকাপয়সা হাতিয়ে নেওয়ারও চেষ্টা করেন।

সারভেইলেন্স ভিডিওর ভিত্তিতে পুলিশ জ্যামাইকার বিভিন্ন এলাকা তন্ন তন্ন করে খুঁজে অবশেষে ইয়োনাতানকে শনাক্ত করতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে, নাজমা খানম যে সড়কের বাড়িতে থাকতেন, হত্যাকারী ঠিক সেই সড়কের একটি বাড়িতেই থাকতেন। ভিডিওর সঙ্গে মিল থাকায় পুলিশ শনিবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় ইয়োনাতান এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।

নাজমা খানমের ভাগনে নিউইয়র্ক পুলিশের ট্রানজিট অফিসার হুমায়ুন কবীর প্রথম আলোকে জানিয়েছেন, শনিবার রাত একটার দিকে পুলিশ ইয়োনাতানকে গ্রেপ্তার করার কথা জানায়। সে কথা শোনার পর তিনি কান্নায় ভেঙে পড়েন।

হুমায়ুন কবীর তাঁর খালার হত্যাকারী এত দ্রুত শনাক্ত হওয়ায় স্থানীয় পুলিশ ফাঁড়ি ও গোয়েন্দা বিভাগকে কৃতজ্ঞতা জানান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা