,

৫২ হাজার হজযাত্রীকে মক্কায় প্রবেশে বাধা

saudi20160904184422-550x286আন্তর্জাতিক ডেস্ক : যথাযথ অনুমতি পত্র না থাকায় ৫২ হাজার হজযাত্রীকে পবিত্র নগরী মক্কায় প্রবেশে বাধা দিয়েছে সৌদি আরব। হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর কয়েকদিন আগে এই হজযাত্রীদের মক্কায় প্রবেশে বাধা দেয়া হয়েছে। রোববার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসলামের পঞ্চম স্তম্ভের একটি হচ্ছে হজ। জীবনে একবার প্রত্যেক সক্ষম ও সামর্থবান মুসলিমের জন্য হজ করা ফরজ।
বাহিতা নিরাপত্তা কেন্দ্রের প্রধান মোহাম্মদ আল হার্থির বরাত দিয়ে দেশটির জাতীয় সংবাদমাধ্যম সাবাকের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈধ কাগজপত্র না থাকায় পবিত্র নগরী মক্কায় ২৪ হাজার গাড়ি প্রবেশে বাধা দিয়েছে নিরাপত্তাবাহিনীর সদস্যরা। মক্কা ভ্রমণের আগে হজযাত্রীদেরকে তাদের কাগজপত্র নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
ব্যাপক সচেতনতা অভিযানের পরও প্রত্যেক বছর হজের সময় বৈধ কাগজপত্র না থাকায় সৌদি আরব থেকে হাজার হাজার হজযাত্রীকে ফেরত পাঠানো হয়।
বাহরাইনের কয়েকজন হজযাত্রী জানান, হজ অপারেটর সংস্থাগুলো তাদের কাগজপত্র প্রস্তুত করেছেন। কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়া তাদেরকে প্রথমে মদিনায় পাঠানো হয়েছে। সেখান থেকে প্রাইভেট কারে করে ৪২০ কিলোমিটার দূরে মক্কায় পাঠানো হয়।
পরে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তাদের কাছে ওই হাজিরা বলেন, তারা ভ্রমণের জন্য সৌদিতে এসেছেন, হজ সম্পাদনের কোনো পরিকল্পনা তাদের ছিল না।
সৌদি আরবে প্রবেশের জন্য বাহরাইনসহ আরব উপসাগরীয় অঞ্চলের নাগরিকদের ভিসার প্রয়োজন হয় না। এ বছর দেশটিতে বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ৩০ লাখ হজযাত্রী সমবেত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা