,

নাসিরনগরের হারুন হত্যা চেষ্টার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন

14222298_1104382989647922_2360850630355902326_nআকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) : ঢাকা মোহাম্মদপুরে গ্যারেজ মালিক কতৃক কর্মচারী কিশোর হারুনের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে অমানবিক ও পাশবিক অত্যাচারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ রবিবার সকাল ১১ টা থেকে ঘন্টাব্যাপী জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ঢাকাস্হ নাসির নগর উপজেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সংগঠনের সভাপতি ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্র সাদ্দাম হোসেন রিয়াদের সভাপতিত্বে মো: ফয়েজ উদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটর সহ সম্পাদক এম এ করিম, এডভোকেট আব্বাস উদ্দিন,এড বাবর ,সাংবাদিক সোহরাব শান্তু, আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান ফারুক, এস এম জাহাঙ্গীর, জাহাঙ্গীর মোল্লা, মূখলেস ভূইয়া ,কবি আল ইমরান, সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান ,শাহেদ আলম,সফিকুল ইসলাম ইউনুস, আলী আজম মোল্লা,মো: তোফায়েল চৌধুরী, মোঃ আজহার,সংগঠনের সহ-সভাপতি মো: উজ্জল সরকার ও খাইরুল,বাইজিদ যুগ্ম-সম্পাদক আজহার চৌধুরী প্রমূখ। এসময় ইসতিয়াক, নোমান, শরিফ, রনি, মামুন, তোফায়েল, লিকুসহ ঢাকায় বসবাসরত নাসিরনগরের মানুষ মানববন্ধন ও প্রতিবাদে অংশগ্রহন করেন।উল্লেখ্য হারুন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিওতে ৫ নং বেড়ে মুমূর্ষ অবস্হায় চিকিৎসাধীন রয়েছেন। শিশু হারুন (১১) ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার শ্রীঘর গ্রামের দরিদ্র কৃষক আবেদ আলীর পুত্র।

14202492_1104382819647939_2480049271720400702_n

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা