,

আত্মঘাতী হামলায় কাশ্মিরকে ভারতীয় সেনাবাহিনীর কবরস্থানে পরিণত করার ঘোষণা

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর নেতৃত্বে শ্রীনগরে রবিবার শুরু হওয়া ‘সর্বদলীয় শান্তি আলোচনা’কে শনিবারই নিস্ফল বলে আখ্যা দিয়েছেন কাশ্মিরের স্বাধীনতার দাবিতে সংগ্রামরত সশস্ত্র সংগঠন হিজবুল মুজাহিদীন। নতুন হিজবুল প্রধান সৈয়দ সালাউদ্দিন ঘোষণা করেছেন, তিনি কাশ্মির প্রসঙ্গে কোন রকম শান্তিপূর্ণ আলোচনার পথ রুদ্ধ করে দেবেন। শনিবার তিনি আত্মঘাতী বোমা হামলাকারীদের দিয়ে কাশ্মিরে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। কাশ্মিরকে ভারতীয় সেনাসদস্যদের কবরস্থানে পরিণত করারও প্রত্যয় ব্যক্ত করেন এই নেতা।

2f156006fd66bd3cf0cd611ac8165fa9-57cc29c05bf99

শান্তিপূর্ণ আলোচনার যে কোন সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে সালাহউদ্দিন বলেন, কাশ্মির সংকটের সমাধানে জঙ্গিবাদের কোন বিকল্প নেই। তিনি বলেন, ‘কাশ্মিরের নেতারা, হিজবুল সদস্যরা এবং জনগণ, সকলেই জানেন শান্তিপূর্ণ আলোচনার কোন পথ নেই।’

তিনি বলেন, ‘লক্ষ্য নির্ধারণ করে সশস্ত্র সংগ্রাম শুরু করা ছাড়া আর কোন পথ খোলা নেই।’

পাকিস্তান অধ্যুষিত কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদে বাইলা নূর শাহ এলাকায় নিজ কার্যালয়ে বসে টাইমস অব ইন্ডিয়াকে এক সাক্ষাৎকার দেন সালাহউদ্দিন। মুজাফফরাবাদ শহরটি লাইন অব কন্ট্রোলের ২২ কিলোমিটার পূর্বে ঝিলাম ও নিলাম নদীর তীরে অবস্থিত।পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে এই শহরের দূরত্ব ১২৫ কিলোমিটার।

সালাহউদ্দিন একই সঙ্গে ইউনাইটেড জিহাদ কাউন্সিলেরও প্রধান। তিনি ভারতীয় সেনাবাহিনীর প্রসঙ্গে বলেন, ‘তারা যত বেশি সেনা মোতায়েন করবে, বিচ্ছিন্নতাবাদীদের আন্দোলন ততই জোরদার হবে। স্বাধীনতাকামীদের আত্মত্যাগ বৃথা যাবে না।’

তিনি আরও বলেন, ‘আমাদেরও আমাদের শক্তি প্রদর্শন করতে হবে।’

কাশ্মিরে নির্বাচন প্রক্রিয়া একটি অর্থহীন দেখানেপনা ছাড়া কিছুই নয়, এই দাবি করে সালাহউদ্দিন বলেন, ‘আমরা যে হাতে অস্ত্র তুলে নিয়েছি তার অন্যতম প্রধান কারণ এমন অর্থহীন, লোকদেখানো ও কারচুপির নির্বাচন।’

উল্লেখ্য, এখন সশস্ত্র সংগ্রামের পথ গ্রহণ করলেও সালাহউদ্দিন ১৯৮৭ সালে জম্মু ও কাশ্মিরের নির্বাচনে অংশ নেন। তিনি মুসলিম ইউনাইটেড ফন্টের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

পরে তিনি পাকিস্তানে চলে যান এবং পাকিস্তান তাকে সমাদরে গ্রহণ করে ইউজেসি প্রধানের দায়িত্ব দেয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা