,

গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্যই আওয়ামী লীগের জন্ম হয়েছিল-ফজিলাতুন্নেছা বাপ্পী এমপি

Ashuganj Picব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : জাতীয় সংসদে মহিলা আসন-৩০ এর সংসদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান এ্যাডভোকেট ফজিলাতুন্নেছা বাপ্পী বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্যই আওয়ামী লীগের জন্ম হয়েছিল। আওয়ামী লীগ ভোগের রাজনীতি করে না, ত্যাগের রাজনীতিতে বিশ্বাস করে। এ জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এসে দেশের উন্নয়নে বাংলাদেশে’র প্রশংসা করে গেছেন। গতকাল শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিডিয়া বান্ধব। প্রধানমন্ত্রী জানেন সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে কতটা হয়রানির শিকার হন। তাই তিনি সাংবাদিকদের কল্যাণে ব্যাপক কর্মকান্ড বাস্তবায়ন করেছেন। তিনি আরও বলেন, আমি নেতা নই সাংবাদিকদের বোন হিসেবে সবসময় পাশে থাকবো। আশুগঞ্জ প্রেসক্লাবের উন্নয়নের জন্য যা যা প্রয়োজন তার সবটুকু করবো আমি।
আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম আহ্বায়ক আবু নাছের আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা মকবুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মোবারক আলী চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহীন শিকদার।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আতাউর রহমান কবির, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো.মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, সহ সভাপতি মো. শফিকুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোৎনা চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ আহমেদ রনি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা