বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল নবীনগরে

internationa201512নিজস্ব প্রতিনিধি : একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. ফুল মিয়ার (৭৫) বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত কাজ শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
হরি দেবনাথের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩ সদস্য বিশিষ্ট তদন্তকারী দল রোববার নবীনগরে এসে তদন্ত কাজ শুরু করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুপুরে তদন্তকারী দল নবীনগর উপজেলা ডাক বাংলোয় বসে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ ও মামলার বিভিন্ন সাক্ষীর সঙ্গে কথা বলেন। এর আগে তদন্তকারী দল স্থানীয় প্রশাসনের সঙ্গেও মতবিনিময় করেন।
এ ব্যাপারে নবীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমদাদুল হক বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩ সদস্য বিশিষ্ট তদন্তকারী দল মুক্তিযোদ্ধা সংসদ ও মামলার বিভিন্ন সাক্ষীর সঙ্গে কথা বলেছেন। তদন্ত দলটি সোমবার পর্যন্ত নবীনগরে অবস্থান করবেন বলেও জানান তিনি।
উল্লেখ, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে গত ১৬ আগস্ট নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামের মুক্তিযোদ্ধা মো. আউয়াল মিয়া বাদী হয়ে ফুল মিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেন। মামলায় তার বিরুদ্ধে হত্যা-ধর্ষণসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়।

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী