,

ধর্ষণের অভিযোগে দিল্লির সাবেক মন্ত্রী গ্রেফতার

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের রাজধানী দিল্লিতে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হওয়ার পর শনিবার ওই রাজ্যের সাবেক নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সন্দীপ কুমারকে গ্রেফতার করা হয়েছে। মন্ত্রী থাকা অবস্থায় তার বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। অভিযোগ ওঠার পর সন্দীপকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয় এবং তার তিনদিন পরেই তাকে গ্রেফতার করা হলো।
aap_49657
সন্দীপ কুমারের বিবাহ-বহির্ভূত যৌন সম্পর্কের একটি ভিডিও ফুটেজ টেলিভিশনে ও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর তাকে বরখাস্ত করা হয়। ভিডিওটিতে বিবাহিত ও এক সন্তানের পিতা সন্দীপ কুমারকে আন্ডারওয়্যার পরিহিত অবস্থায় বিছানায় শুয়ে একজন নারীকে চুমু খেতে দেখা যায়। টিভি চ্যানেলে ওই ভিডিওটির সামান্য কিছুই দেখানো হয়েছে। কিন্তু বলা হচ্ছে, ওই ভিডিওতে তাদের যৌন সম্পর্কের দৃশ্যও রয়েছে।

ভিডিওটিতে যে নারীকে দেখা যায় তিনি বলেছেন, বছর খানেক আগে এই ঘটনাটি ঘটেছে এবং তার অজান্তেই এই ভিডিওটি ধারণ করা হয়েছে। তার অভিযোগ, পানীয়ের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেছেন, সেসময় মন্ত্রী তাকে চাকরি পাইয়ে দেয়া ও সরকারের বেনিফিট কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বিবাহিত এই নারী এখন সন্দীপ কুমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন। এর ফলে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলাও হতে পারে।

অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে সন্দীপ কুমার বলছেন, ভিডিওটি বানানো। সন্দীপ কুমার আম আদমি পার্টির একজন নেতা।

এএফপি বলছে, দলের নেতা অরবিন্দ কেজরিওয়াল নিজেই নয় মিনিটের এই ভিডিও ফুটেজটি টিভি চ্যানেলগুলোর কাছে পাঠিয়েছিলেন এবং তার পরপরেই তিনি তাকে দিল্লির মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা