,

আফগানিস্তানে বাস-ট্যাংকারের সংঘর্ষে নিহত ৩৫

 
আন্তর্জাতিক ডেস্ক :আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশে যাত্রীবাহী বাস ও জ্বালানিবাহী ট্যাংকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। রবিবার সকালের এ দুর্ঘটনায় আহত হয়েছে ২০ জনেরও বেশি মানুষ।

afgan_49562

হতাহতের বিষয়টি নিশ্চিত করে জাবুলের গভর্নর বিসমিল্লাহ আফগান মাল বলেন, যাত্রীবাহী বাসটি কান্দাহার থেকে কাবুল যাচ্ছিল। পথে জ্বালানিবাহী ট্যাংকারের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আগুন ধরে গিয়ে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানান তিনি।

জাবুলের ডেপুটি পুলিশ প্রধান গুলাম জিলানি ফারাহি বলেন, আহতদের প্রাদেশিক রাজধানী কালাতের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও ডেককান ক্রনিকল

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা