,

আইএসের বিরুদ্ধে সিরিয়ায় আরো তুর্কি ট্যাংক

 

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়তে আরো ট্যাংক পাঠিয়েছে তুরস্ক। শনিবার কিলিস শহরের অদূরে সীমান্ত পেরিয়ে তুর্কি ট্যাংক সিরিয়ার উত্তরাঞ্চলে ঢুকে পড়ে। তুর্কি গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির অনলাইন ভার্সনে এ খবর প্রকাশ করা হয়।

turkey_49567

তুর্কি গণমাধ্যমে জানানো হয়, তুরস্কের অগ্রসরমাণ ট্যাংকবহরে গোলন্দাজ দলও রয়েছে। তারা সিরিয়ায় আইএসের অবস্থানে হামলা চালাচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, প্রায় ২০টি ট্যাংক, অস্ত্রসজ্জিত পাঁচটি সাঁজোয়া যানসহ অন্যান্য সমরযান এই অভিযানে অংশ নিচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ট্যাংকগুলো ঢোকার পর সিরীয় ভূখণ্ডে গোলার শব্দ শোনা যায়। আকাশে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। তুর্কি সেনাবাহিনীর অভিযানের মুখে বেসামরিক লোকজনকে পালিয়ে যেতে দেখা গেছে।

তুরস্ক-সমর্থিত সিরিয়ার বিদ্রোহীরা জানায়, তারা সংশ্লিষ্ট এলাকার অন্তত আটটি গ্রাম আইএসের কাছ থেকে পুনর্দখল করেছেন। সবশেষ এই হামলা চলছে জারাবুলুস শহরের ৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

গত সপ্তাহে তুর্কি বাহিনী প্রথমবারের মতো সিরিয়ায় ঢুকে জারাবুলুসে অভিযান চালায়। তুর্কি বাহিনীর সহায়তায় আইএস জঙ্গিদের হটিয়ে জারাবুলুস এলাকার নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেন সিরিয়ার বিদ্রোহীরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা