,

‘আশিকি থ্রি’তে থাকছেন না আলিয়া

 

বিনোদন ডেস্ক :বলিউডের রোমান্টিক জুটি সিদ্ধার্থ মালোহত্রা ও আলিয়া ভাট। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, এ জুটিকে ফের দেখা যাবে অতি প্রতীক্ষিত ‘আশিকি থ্রি’ সিনেমায়। ভক্তরাও তাদের অনস্ক্রিন রোমান্স দেখতে মুখিয়ে রয়েছেন। কিন্তু ভক্তদের এ আশায় পানি ঢেলে দিলেন আলিয়ার বাবা মহেশ ভাট।

Alia-Bhatt

হিট সিরিজটির প্রযোজক মহেশ জানিয়েছেন, ‘আশিকি থ্রি ছবিতে আলিয়াকে এখনো চূড়ান্ত করা হয়নি।’ কিন্তু এর আগে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ জুটির অভিনয়ের কথা জানিয়েছিলেন সিনেমাটির সহ-প্রযোজক ও আলিয়ার চাচা মুকেশ ভাট।

তবে সম্প্রতি এ প্রসঙ্গে পিটিআইকে মহেশ জানান, আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হওয়ার আগে কিছুই বলা যাচ্ছে না। তাই আলিয়া-সিদ্ধার্থ ‘আশিকি থ্রি’তে অভিনয় করছে এটি ভুল অনুমান ছাড়া কিছুই নয়।

১৯৯০ সালে মহেশ পরিচালিত ‘আশিকি’ মুক্তি পায়। বলিউডের ইতিহাসে অন্যতম ব্যবসাসফল সিনেমা এটি। ২০১৩ সালে মুক্তি পায় ‘আশিকি টু’। মোহিত সুরির পরিচালনায় শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায় কাপুর অভিনীত সিনেমাটিও দারুণ জনপ্রিয়তা পায়। তারপর থেকেই তৃতীয় কিস্তির নির্মাণের কথা শোনা যাচ্ছে।

প্রসঙ্গটি নিয়ে মহেশ আরো জানান, ‘আশিকি থ্রি নির্মাণে বর্তমানে তারা গুরুত্ব দিচ্ছেন না। সিনেমাটির চূড়ান্ত আসতে আরো সময় লাগবে। আরেক হিট সিরিজ মার্ডার -এর চতুর্থ কিস্তিতে নিয়ে তাদের মনোযোগ বেশি।’ এদিকে মহেশ ভাট প্রযোজিত মুক্তি ‘রাজ রিবুট’ পেতে যাচ্ছে ১৬ সেপ্টেম্বর। এতে অভিনয় করেছেন ইমরান হাশমি, গৌরব আরোরা ও কীর্তি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে