,

আবদুর রহিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

 

নিজস্ব প্রতিবেদক : জতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর এবং দিনাজপুর থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবদুর রহিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।দেশের সংবিধান প্রণয়ন কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবদুর রহিম রবিবার সকাল ১১টা ২০ মিনিটে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ৮৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

pmm_49637

এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট রাজনীতিক, আইনজীবী ও সমাজকর্মী এবং আওয়ামী লীগ একজন ত্যাগী নেতাকে হারালো।তিনি বলেন, দিনাজপুরের মানুষ ওই অঞ্চলের উন্নয়নে এই বিশিষ্ট নেতার অবদানের কথা চিরদিন গভীর শ্রদ্ধাভরে স্মরণ করবে।
শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পারেবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা