,

এবারের ঈদ যাত্রা সস্তিদায়ক হবে : ওবায়দুল কাদের

165258kaderমুন্সীগঞ্জ প্রতিনিধি: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের ঈদ যাত্রা সস্তিদায়ক হবে। ঈদে মানুষের যাত্রাকে নির্বিঘ্ন করতে সর্বাত্বক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। যানজট বেশি হয় এমন স্থানে এক হাজার রোভার স্কাউট সদস্য মোতায়েন করা হবে বলেও জানান মন্ত্রী। রবিবার দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কের মাওয়া চৌরাস্তায় বিআরটিএ ভ্রাম্যমান আদালতের কর্মকান্ড পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, হাইওয়ে পুলিশ তাদের দায়িত্ব পালন করবে। সহযোগিতা করবে রোভার স্কাউট সদস্যরা। রোভার স্কাউটগন তিন শিফটে দায়িত্ব পালন করবে। তাদের উপযুক্ত সম্মানী দেওয়া হবে। মালিক সমিতির সঙ্গে আলোচনা হয়েছে। তারা আমাদের সহযোগিতা করবে। অন্যান্য সব বিষয়েও প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। যাত্রী দুর্ভোগ কমাতে মন্ত্রী সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন।

মন্ত্রী আরো বলেন, ঈদে ঘরমুখ মানুষদের জন্য এবার ৮০ টি বিআরটিসির নতুন বাস রির্জাভ রাখা হয়েছে। যাতে যাত্রীরা নিবিঘ্নে বাড়ি পৌঁছতে পারে।

এসময় মন্ত্রী নিজে রাস্তায় চলাচলরত গাড়ি থামিয়ে এগুলোর কাগজপত্র পরীক্ষা করেন এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে মামলা ও জরিমানার নির্দেশ দেন। মন্ত্রী জানান, ঢাকা-মাওয়া মহাসড়কের তেঘড়িয়া, নিমতলা ও মাওয়া চৌরাস্তায় বিআরটিএর ভ্রাম্যমান আদলত বসানো হয়েছে। ৩টি ভ্রাম্যমান আদলতের মাধ্যামে অনিয়মের বিভিন্ন কারণে ৩৫ টি যানবাহনকে ২৮ টি মামলা ও ৩৫ হাজার ২ শত টাকা জরিমানা করা হয়েছে।

এসময় সেখানে উপস্থিত ছিলেন বিআরটিএ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুস সালাম, মোটরযান পরিদর্শক (মুন্সীগঞ্জ) মো. সাখাওয়াত হোসেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা