,

মেসি জাদুতে শুধু গোল নয়, বিয়েও হয়!

lio_bdpratinস্পোর্টস ডেস্ক: আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসির জন্য বিয়ে বাতিল হয়ে যাচ্ছিল সিসিলিয়া ফার্নান্দেজ ও জর্জ পাভনের। ‘তোমাকে বিয়ে করব একটাই শর্তে। যদি প্রিয় ক্লাবের জার্সিতে মেসির অটোগ্রাফ দাও।’ এমন শর্তই প্রেমিক জর্জ দিয়েছিল তার পুলিশ প্রেমিকা সিসিলিয়াকে।

সিসিলিয়া অনেক চেষ্টা করেও প্রেমিক জর্জের শর্ত পূরণ করতে পারছিলেন না। কারণ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে ফেলা এই রাজপুত্রের অটোগ্রাফ পাওয়াটাও সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। আর অটোগ্রাফ না পাওয়া গেলে বিয়ে করবেন না জর্জ। না বিয়েটা ভাঙ্গেনি। আন্তর্জাতিক ফুটবলে ফিরেছেন মেসি।

আর্জেন্টিনার টিম হোটেলের সামনে প্ল্যাকার্ড হাতে ঠায় দাঁড়িয়ে ছিলেন সিসিলিয়া। প্ল্যাকার্ডে লেখা, ‘মেসি, দয়া করে শার্টে একটিঅটোগ্রাফ দাও। তা হলে আমি বিয়ে করতে পারবো।’। লম্বা অপেক্ষা শেষে দেখা মেলে মেসির। প্ল্যাকার্ড নজরেও আসে তার। নিজেই সিসিলিয়াকে ডেকে জর্জের প্রিয় আর্জেন্টাইন ক্লাব ‘নিউওয়েলস ওল্ড বয়েজ’-এর জার্সিতে অটোগ্রাফ দেন মেসি। শুধু তাই নয়, মেসি অটোগ্রাফের সাথে শুভেচ্ছা বার্তাও দিয়েছেন এই জুটিকে। অটোগ্রাফ দিয়ে মেসি লিখেছেন, ‘বিয়ের জন্য অনেক শুভেচ্ছা রইল— লিও।’

বিয়ের জন্য এমন শ্রেষ্ঠ উপহার পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন প্রেমিক-প্রেমিকা দুজনেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের দিন-ক্ষন জানিয়ে এবং মেসিকে আমন্ত্রণ দিয়ে ভিডিও প্রকাশ করেছেন জর্জ-সিসিলিয়া জুটি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে