,

‘ঈশ্বরের দূত’ হলেন তেরেসা

mother_tresaনিউজ ডেস্ক: মানবসেবায় জীবন উৎসর্গকারী ‘মাদার’ তেরেসাকে ‘সেন্ট’ বা বা ‘ঈশ্বরের দূত’ সম্মানে ভূষিত করা হয়েছে। রোববার ভ্যাটিকান কর্তৃপক্ষ তাকে এই সম্মাননা জানান।

পোপ ফ্রান্সিস আনুষ্ঠানিকভাবে তাকে ‘সেন্ট’ ঘোষণা করেন।

সাধারণত ‘ঈশ্বরের দূত’ হতে গেলে মৃত্যুর পর কয়েকশ’ বছর অপেক্ষা করতে হয়। তবে তেরেসার ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটলো। মৃত্যুর মাত্র ১৯ বছরের মাথায় তিনি এ সম্মাননা পেলেন।

ক্যাথলিক চার্চ অনুযায়ী, বিশপের কাছে ভক্তরা কোনো ব্যক্তিকে সেন্ট করার আবেদন জানান। পরবর্তী সময়ে বিশপ বিষয়টি খতিয়ে দেখেন। খোঁজ নেয়া হয় সেই ব্যক্তির অলৌকিক ক্ষমতা সম্পর্কে। এ সময় তাকে ‘সারভেন্ট অব গড’ আখ্যা দেয়া হয়। পরে সমস্ত তথ্য প্রমাণ পোপের কাছে পাঠানো হয়।

ওই ব্যক্তি সেন্ট হওয়ার যোগ্য হলে পোপ ওই ব্যক্তির পাপ মুক্তির কথা ঘোষণা করেন। অর্থাৎ তিনি ঈশ্বরের কাছে স্বর্গে প্রবেশ করেন।

দ্বিতীয় ধাপে ওই ব্যক্তির অপর এক অলৌকিক ক্ষমতা সম্পর্কে খোঁজ নেয়া হয়। আগের ধাপের প্রক্রিয়া অনুসরণ করে শেষ পর্যন্ত তাকে ‘সেন্ট’ ঘোষণা করে ভ্যাটিকান।

সেন্টের তালিকায় ঠাঁই পাওয়াদের নামাঙ্কিত হয় চার্চে। ব্যক্তির ছবির মাথায় থাকে জ্যোতির্বলয়।

আলবেনিয়ায় জন্ম নেয়া অ্যাগনেস গোনশা বোজাশিউ পরবর্তী জীবনে হয়ে উঠেন মানব সেবা ও মানব প্রেমের অপর নাম মাদার তেরেসা। সেবামূলক কাজের মাধ্যমে তিনি বিশ্বব্যাপী মানুষের মন জয় করেন। ১৯৭৯ সালে তিনি শান্তিতে নোবেল পান। ১৯৯৭ সালে ৮৭ বছর বয়সে তিনি মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি কলকাতা শহরের বিভিন্ন বস্তিতে দরিদ্র, রোগাক্রান্ত ও মৃতপ্রায় মানুষের সেবা করে গেছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে