,

ওয়াকারের সেরা একাদশে মুস্তাফিজ

images (18)কিছুদিন আগেই শেন ওয়ার্নের সেরা টি-টোয়েন্টি একাদশে দেখা গিয়েছিল মুস্তাফিজুর রহমানের নাম। এবার পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুসের সেরা ওয়ানডে দলেও জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই প্রতিভাবান বাঁহাতি পেসার। আধুনিক সময়ের সেরা ওয়ানডে দল নির্বাচন করতে গিয়ে মুস্তাফিজের নামটা বাদ দিতে পারেননি ওয়াকার।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের মাত্র এক বছরের মধ্যেই তোলপাড় ফেলে দিয়েছেন মুস্তাফিজ। তাঁর দুর্দান্ত স্লোয়ার-কাটারগুলো দিশেহারা করে দিয়েছে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের। প্রথমবারের মতো ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা আইপিএলে অংশ নিয়েই শিরোপা জিতেছিলেন ‘ফিজ’। এ সময়ের সেরা বোলারদের কথা বিবেচনা করতে গিয়ে তাই মুস্তাফিজের কথা ভাবতেই হয়েছে ওয়াকারকে। পাকিস্তানের সাবেক এই পেসারের নির্বাচিত সেরা একাদশে মুস্তাফিজ ছাড়াও আছেন আরো দুই বাঁহাতি পেসার—অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও পাকিস্তানের মোহাম্মদ আমির।

অলরাউন্ডার নির্বাচন করতে গিয়ে ওয়াকার ঝুঁকেছেন ইংল্যান্ডের দিকে। লিখেছেন মইন আলী ও বেন স্টোকসের নাম। ওয়াকারের দলের উইকেটরক্ষকও ইংল্যান্ডের, জস বাটলার। বিশ্ব একাদশের নেতৃত্বের ভার ওয়াকার দিয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথের কাঁধে। প্রথম সারির চার ব্যাটসম্যান হিসেবে আছেন ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা, বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স। দ্বাদশ ব্যক্তি হিসেবে ওয়াকার বেছে নিয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলকে।

ওয়াকার ইউনুসের সেরা ওয়ানডে একাদশ : ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, স্টিভেন স্মিথ (অধিনায়ক), জস বাটলার, বেন স্টোকস, মইন আলী, মিচেল স্টার্ক, মোহাম্মদ আমির ও মুস্তাফিজুর রহমান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা