বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে কলেজ মাঠে ও মহাসড়কের উপর অস্থায়ী পশুর হাট : প্রভাবশালী সিন্ডিকেটের চাঁদাবাজী

11মাহবুব খান বাবুল, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) থেকে : সরাইলে সরকারের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্কুল কলেজের মাঠে ও মহাসড়কের পাশে গড়ে উঠেছে পশুর হাট। এতে করে ব্যহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান। বাড়ছে জন দূর্ভোগ। আইন জেনেও কৌশল তৈরী করে ওই পশুর হাট গুলো ইজারা দিচ্ছেন সংশ্লিষ্ট প্রশাসন। আর ইজারায়ও হচ্ছে অনিয়ম। সুযোগে চাঁদাবাজী করছে স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেট। নির্বাহী কর্মকর্তার দফতর ও সরজমিনে অনুসন্ধানে জানা যায়, গত ৩-৪ বছরে সরাইলের বিভিন্ন ইউনিয়নে গড়ে উঠেছে ৯টি অস্থায়ী পশুর হাট। এ হাট গুলোর সরকারি অনুমোদনে হয়েছে বিশাল বাণিজ্য। প্রত্যেকটি হাটের পেছনে রয়েছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। যে কোন উপায়ে টাকা কামাই করাই যাদের মূল টার্গেট। সিন্ডিকেটের সদস্যরা সরকারি ইজারা ডাকে সবাইকে উম্মূক্ত ভাবে অংশ গ্রহন করতে দেয় না। হুমকি ধমকি ও ভয়ভীতি দেখিয়ে সরিয়ে দেয়। কখনো ডাকে অংশ গ্রহনকারী লোকদের টাকা দিয়ে ম্যানেজ করে থাকে। ফলে ইচ্ছেমত রুদ্ধদ্বার কক্ষে বসে ইজারার কাজ শেষ করে সরকারি লোকদের বিদায় করে দেন। ফলে সরকার বঞ্চিত হয় মোটা অংকের রাজস্ব থেকে। ওই টাকার বড় অংশ চলে যায় স্থানীয় প্রভাবশালী দালালদের পকেটে। কিছু জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানের লাভের কথা পকেট ভারী করেন কমিটি ও কর্মরত কর্মকর্তারা। অনেক সময় হাটের ডাককে কেন্দ্র করে দাঙ্গা-হাঙ্গামার ঘটনাও ঘটেছে। এ বছরের গত ০৪ আগষ্ট সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মুহাম্মদ ইকবাল হোসাইন স্বাক্ষরিত ২৪৫/১(৮) নং স্বারকের এক পত্রে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, খেলার মাঠ, রেললাইন ও সড়ক/মহাসড়কের সন্নিকটসহ জন দূর্ভোগ সৃষ্টি হয় এমন স্থানে পবিত্র ঈদ-উল-আযহা ২০১৬ এর অস্থায়ী পশুর হাট না বসানোর নির্দেশ দেওয়া হয়। সরকারের এ নির্দেশকে অমান্য করে উপজেলার অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রী কলেজ মাঠে দেদারছে চলছে পশুর হাট। আর গত ৫-৬ বছর ধরে সরকারি ডাকে অনিয়ম করেই কলেজ কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে বাণিজ্য করছেন। এ বাণিজ্যের ভাগ চলে যাচ্ছে কমিটি ও প্রভাষকদের পেটে। তাদের সিন্ডিকেটের বাহিরের কেউ ২-৩ লাখ টাকা ডাক দিলেও ইজারা পায় না।

22 প্রশাসনও কেন যেন সেখানে হয়ে পড়ে অসহায়। গত ২৯ আগষ্ট অরুয়াইল ইউনিয়ন পরিষদে উম্মুক্ত ডাকের মাধ্যমে বাজার ইজারার আয়োজন করে প্রশাসন। কিন্তু ওই কলেজ কমিটির সদস্য কুতুব উদ্দিন একটি কক্ষের দরজা বন্ধ করে দ্রুত লোক দেখানো ইজারার কাজ সমাপ্ত করে। বাহিরে অপেক্ষমান লোকদের ডাকে অংশ গ্রহন করতে দেয়নি। এ নিয়ে হাতাহাতি ও মারধরের ঘটনাও ঘটেছে। এ বছর কলেজের অধ্যক্ষ মোঃ মুখলেছুর রহমান নিজের নামে বাজার লীজ নেয়ার আবেদন করেছিলেন। শতভাগ অনিয়ম বলে ফিরিয়ে দিয়েছেন উপজেলা প্রশাসন। পরে তারা জনৈক অভিভাবক প্রতিনিধির নামে লীজ নিয়েছেন। পড়া লেখার ব্যাঘাত ঘটিয়ে মাঠকে নোংরা করে গত বৃহস্পতিবার থেকেই কলেজ মাঠে চলছে গরু মহিষ ও ছাগলের হাট। অরুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আসিফ ইকবাল খোকনসহ একাধিক অভিভাবক বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে পশুর হাট। এমন আজব কারবার আর দেখিনি। প্রভাষক ও কমিটির লোকজনের লাভের জন্য শিক্ষার্থীদের বিরাট ক্ষতি করা হচ্ছে। পাঠদান বন্ধ করে প্রভাবষকরা বসে আসিলের রশিদ কাটেন। সন্ধ্যায় টাকা ভাগ করে নেন। কলেজের রাষ্ট্র বিজ্ঞান (অনার্স) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মোঃ কামরুল ইসলামসহ একাধিক শিক্ষার্থী আক্ষেপ করে বলেন, পশুর হাটের কারনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বারবার বিঘিœত হচ্ছে। গাছ গুলোর ক্ষতি হচ্ছে। গরু ছাগলের মলমূত্রে পুরো মাঠ নোংরা হচ্ছে। দূর্গন্ধ ছড়াচ্ছে পুরো এলাকায়। ঈদের পর আরো ২-৩ মাস এ দূরাবস্থার কারনে কলেজে পাঠদান হয় না। স্যাররা আর কমিটি উন্নয়নের কথা বলে। এমপিও ভুক্ত কলেজের উন্নয়নের চিন্তা করে শিক্ষার্থীদের চরম ক্ষতি করছেন। উন্নয়নের চিন্তা তো করবে বোর্ড, ডিজি অফিস ও মন্ত্রণালয়। অরুয়াইল কলেজের অধ্যক্ষ মোঃ মুখলেছুর রহমান শিক্ষার ক্ষতি ও মাঠের পরিবেশ নষ্ট হওয়ার কথা স্বীকার করে বলেন, সরকারি প্রজ্ঞাপনের বিষয়ে জানি না। তবে রেললাইন ও সড়কের পাশে হাট না বসানোর বিষয়টি শুনেছি। কিছু উন্নয়নমূলক কাজের জন্য এটি করা হয়। এবারই শেষ আর কখনোও কলেজ হাট ইজারা না। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সরাইলের বেড়তলায় ও শাহবাজপুর প্রথম গেইট এলাকায় ২টি অস্থায়ী পশুর হাট ইজারা দেওয়া হয়েছে। চুন্টা ইউনিয়নের আজবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পাঠদানের ব্যাঘাত ঘটিয়ে চলছে অস্থায়ী হাট। সরাইল-নাছিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের উপরে কালিকচ্ছ এলাকায় শুক্রবার ও সোমবারে নিয়মিত বসছে পশুর হাট। ফলে যানজটে নাকাল হচ্ছে সড়কে যাতায়তকারী যাত্রীরা। দূর্ভোগ পোহাচ্ছে স্থানীয় স্কুল কলেজ ও মাদ্রাসায় পড়–য়া শিক্ষার্থীরা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ