,

জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন সাকিব

56461-696x228-550x180স্পোর্টস ডেস্ক: ২০১২ সালে ক্রিকেটে অসাধারণ নৈপুণ্যের জন্য জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য মনোনিত হয়েছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ রোববার আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার বুঝে পেলেন তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেছেন সাকিব।
২০১০, ২০১১ ও ২০১২ সালের জন্য মোট ৩২ জন ক্রীড়াবিদকে মনোনীত করা হয়েছিল জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য।
সাকিব ছাড়াও এবার এই পুরস্কার উঠেছে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের হাতে। ২০১১ সালের জন্য মাসুদ এই পুরস্কার জিতেছেন।
এ ছাড়া দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের জন্য মরণোত্তর পদক দেয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালকে।
সাকিবের আগে আইসিসি ট্রফিজয়ী ক্যাপ্টেন আকরাম খান ১৯৯৮ সালে পদক পান। মোহাম্মদ রফিক জাতীয় পদক পেয়েছিলেন ২০০৬ সালে। আর ২০১১ ও ২০১২ সালের জন্য মনোনীত হয়েছিলেন খালেদ মাসুদ ও সাকিব।
২০১০ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার বিজয়ীরা:
হারুন-উর-রশীদ (সুইমিং), আতিকুর রহমান (শুটিং), মাহমুদা বেগম (অ্যাথলেট), দেওয়ান মো. নজরুল ইসলাম (জিমন্যাস্টিক), মিজানুর রহমান মানু (সংগঠক), এ এস এম আলী কবির (সংগঠক), মো. তকবির হোসেন (সুইমিং, মরণোত্তর), ফরিদ খান চৌধুরী (অ্যাথলেট), নেলি জেসমিন (অ্যাথলেট) ও নিপা বোস (অ্যাথলেটিকস, অটিস্টিক)।
২০১১ সালের পুরস্কার বিজয়ীরা:
রওশন আরা ছবি (জিমন্যাস্টিক), মো. কাঞ্চন আলী (বক্সিং), মো. আশরাফ আলী (রেসলিং), হেলেনা খান ইভা (ভলিবল), খালেদ মাসুদ পাইলট (ক্রিকেট), রবিউল ইসলাম (বডিবল্ডিং), জুম্মন লুসাই (হকি), কুতুবুদ্দিন মোহাম্মদ আকসির (সংগঠক), আশিকুর রহমান মিকু (সংগঠক) এবং শহীদ শেখ কামাল (অ্যাথলেটিকস এবং সংগঠক, মরণোত্তর)।
২০১২ সালের পুরস্কার বিজয়ীরা:
সাকিব আল হাসান (ক্রিকেট), মো. মহসিন (ফুটবল), খুরশীদ বাবুল (ফুটবল), আশীষ ভদ্র (ফুটবল), আবদুল গাফ্ফার (ফুটবল), সত্যজিৎ দাস রুপু (ফুটবল), ফিরোজা খাতুন (অ্যাথলেটিকস), নাজিয়া আকতার যূথি (ব্যাডমিন্টন), কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল (সংগঠক), মামুনুর রশিদ (হকি), সালমা রফিক (সংগঠক, মরণোত্তর) ও নুরুল আলম চৌধুরী (সংগঠক)।
উল্লেখ্য, দেশের বিশিষ্ট ক্রীড়াব্যক্তিত্বদের সম্মানিত করতে ১৯৭৬ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার চালু করা হয়। এ পর্যন্ত মোট ১৮৮ জন ক্রীড়াব্যক্তিত্ব এ পুরস্কার পেয়েছেন, তাঁদের মধ্যে ১৯ জন ক্রিকেটার।
পূর্ব পশ্চিম থেকে নেয়া.

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে