,

জেন নিন সবুজ কফি বীজের বিস্ময়কর কিছু স্বাস্থ্য উপকারিতা

26789-boroস্বাস্থ্য ডেস্ক : সিদ্ধ করা হয়নি এমন কফি বীজকে গ্রিন কফি বিন বলে। এটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং উপকারী পুষ্টি উপাদানে ভরপুর থাকে যা আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারে। সবুজ কফি বীজের নির্যাস স্বাস্থ্যের জন্য উপকারী এবং কর্মক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত উপকারিতাও আছে এর। আসুন তাহলে জেনে নেয়া যাক গ্রিন কফি বিনের স্বাস্থ্য উপকারিতার বিষয়ে।

১। ভিটামিন ও মিনারেলে সমৃদ্ধ:-
যদিও কফি বীজ পুষ্টি সমৃদ্ধ খাবার নয়, তবুও এতে কিছু ভিটামিন এবং মিনারেল ও থাকে। এক কাপ তরল কফি বীজে ৫ মিলিগ্রাম ক্যালসিয়াম, ৭ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম, ৭ মিলিগ্রাম ফসফরাস, ১১৬ মিলিগ্রাম পটাসিয়াম এবং ০.৫ মিলিগ্রাম জিংক থাকে। এতে ভিটামিন বি ৬, থায়ামিন, রিবোফ্লাভিন, নায়াসিন এবং ফোলেট থাকে।

২। উচ্চ রক্তচাপ কমায়:-
সবুজ কফি বীজে ক্লোরোজেনিক এসিড থাকে যা রক্তচাপ কমাতে সাহায্য করে। গবেষণায় জানা যায় যে, ১৪০ মিলিগ্রাম সবুজ কফি বীজের নির্যাস প্রতিদিন গ্রহণ করলে রোগীদের উচ্চ রক্তচাপ কমে। এর ফলে কোন প্রকার পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায়নি।

৩। ক্যান্সার প্রতিরোধে:-
সবুজ কফি বীজের ক্লোরোজেনিক এসিড ক্যান্সার প্রতিরোধের একটি কার্যকরী প্রতিনিধি। ক্লোরোজেনিক এসিড পাকস্থলীর কার্সিনোজেনিক যৌগকে নিরপেক্ষ করার ক্ষমতা রাখে। সবুজ কফি বীজের নির্যাস গ্রহন করলে শরীরে এই এসিড প্রবেশ করে এবং ক্যান্সার হওয়াকে প্রতিরোধ করে।

৪। মেজাজের উন্নতি ঘটায় এবং জ্ঞানীয় কর্মক্ষমতা বৃদ্ধি করে:-
সবুজ কফি বীজে যে ক্যাফেইন থাকে তা মেজাজের উপর এবং মস্তিষ্কের উপর ইতিবাচক ভূমিকা রাখে। ক্যাফেইন স্মৃতি, সতর্কতা, ফোকাস, ক্লান্তি সহ্য করার ক্ষমতা এবং জ্ঞানীয় কর্মক্ষমতা উন্নত করতে সাহায্য করে।

৫। কার্ডিওভাস্কুলার সুরক্ষা দেয়:-
নিয়মিত সবুজ কফি বিনের নির্যাস পান করলে হাইপারটেনশন হওয়ার ঝুঁকি কমে। এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমায় ক্লোরোজেনিক এসিড। এর ফলে ধমনীতে রক্ত জমাট বাঁধে না এবং হাইপারটেনশন এমনকি হার্ট অ্যাটাক হওয়ার ও ঝুঁকি কমে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে