,

বারাক ওবামার নামে মাছের নামকরণ!

1472925313নিউজ ডেস্ক: বর্তমান বিশ্বের সব থেকে ক্ষমতাধর প্রেসিডেন্টটির নাম বারাক ওবামা। বিশ্ব রাজনীতিতে তাকে বাদ দিয়ে কোন হিসাব-নিকাশই মেলার কথা নয়। মার্কিন প্রেসিডেন্ট নিজ দেশসহ বিশ্ববাসীর জন্য অনেক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। তবে এবার হাওয়াই উপকূলের বিস্তৃত অঞ্চলকে সামুদ্রিক প্রাণিদের অভয়ারন্য হিসাবে ঘোষণা করে প্রকৃতি প্রেমীদের কাছে নিজের অবস্থান অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। হাওয়াই উপকূলের ৩০০ ফিট গভীরে পাওয়া একটি রঙিন মাছের নামকরণ করার ক্ষেত্রে তাই বিজ্ঞানীরা প্রাধান্য দিয়েছেন ওবামার ঘোষণাকে।

বারাক ওবামাকে সম্মানিত করতে বিজ্ঞানীরা রঙিন একটি মাছের নামকরণ করেছেন বারাক ওবামার নাম অনুযায়ী। বিস্তৃত অঞ্চলকে অভয়ারন্য ঘোষণা করায় প্রবাল প্রাচীরসহ সাত হাজার প্রজাতির মাছ এবং সামুদ্রিক প্রাণি রক্ষা পাবে ধ্বংসের হাত থেকে। লাল আর হলুদের মিশেল পৃষ্ঠীয় পাখনার মধ্যে রয়েছে নীল রঙের ছোপ ছোপ রঙ। এমন আকর্ষণীয় মাছটির নাম ওবামার নামে করার মধ্য দিয়ে ওবামার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চান বিজ্ঞানীরা। এর আগে ২০১৩ সালেও টেনেসি নদীর একটি মাছের নামকরণ করা হয়েছিলো মার্কিন প্রেসিডেন্টের নামে।-এনডিটিভি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা