,

রোমে মমতা-কেজরিওয়াল বৈঠক : দিল্লিতে জল্পনা-কল্পনা

Mamata-romeআন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাদার তেরেসার সেইন্টহুড প্রাপ্তি উপলক্ষে শনিবার ইতালির রোমে গিয়ে দেখা হলে বৈঠক করেন তারা। এ বৈঠক নিয়ে দিল্লির রাজনৈতিক মহলে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

মোদি সরকারের বিরুদ্ধে গড়ে তোলা তৃতীয় ফ্রন্টের অন্যতম পুরোধা মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশে যাঁরা আছেন তাঁদের মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। রাজ্যের কাজে কেন্দ্রের হস্তক্ষেপের বিরুদ্ধে সরব তারা দু’জনেই। তাই মমতা ও কেজরিওয়ালের এই বৈঠক বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক মহলের কাছে।

উপরন্তু এদিন ভারতীয় দূতাবাসের ডাকা নৈশভোজেও হাজির হননি মমতা। যদিও জানা যাচ্ছে, হোটেলের ব্যবস্থা নিয়ে খুশি নন তিনি। পাশাপাশি এও শোনা যাচ্ছে যে, নৈশভোজে উপস্থিত থাকার কথা একাধিক বিজেপি নেতাদেরও। বিজেপির নেতাদের এড়াতেই এ পদক্ষেপ কি না, তা নিয়েও জল্পনা-কল্পনা চলছে।

তবে মমতা ও কেজরিওয়ালের মধ্যে কী নিয়ে বৈঠক হয়েছে তা খোলাসা করতে চাননি দুপক্ষই।

প্রসঙ্গত, রোম যাওয়ার পথে দুবাইয়ে যাত্রাবিরতি চলাকালীন মমতার দেখা হয় কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গেও। সৌজন্য সাক্ষাতের পর একান্তেও বৈঠক করেন তারা। তাই শাসকবিরোধী রাজনৈতিক সমীকরণ ও মমতার অবস্থান নিয়ে রাজধানীতে এই মুহূর্তে নানা জল্পনা শুরু হয়েছে। এদিন কেজরিওয়ালের সঙ্গে বৈঠক ওই বিষয়টিকেই উস্কে দিয়েছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে।
সূত্র : সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা