,

রাতে দেরি করে খেলে যে ক্ষতি হয়!

125121নিউজ ডেস্ক: ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সবেরই একটা নির্দিষ্ট করে সময় রয়েছে। কিন্তু আজকের এই ব্যস্ততার দিনে কতজনই বা আর একেবারে ঘড়ি ধরে খাবার খায় বলুন। বেশিরভাগ সময়েই নির্দিষ্ট সময়ের থেকে বেশ খানিকটা দেরিতেই খাওয়া হয়। যেমন ধরুন না, যিনি অফিস থেকে রাত সাড়ে এগারোটা কিংবা তারও পরে বাড়ি ফেরেন, তাঁর পক্ষে কীভাবে সন্ধের ৭টার আগে ডিনার শেষ করা সম্ভব? অথচ, ডিনারের সঠিক সময় সন্ধে ৭টা। তাই অবধারিত দেরি। আমরা তো কাজের দোহাই দিয়ে দেরিতে খাওয়া দাওয়া করছি। কিন্তু জানেন কি, এতে আমাদের শরীরের কী কী এবং কত ক্ষতি হচ্ছে?
সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে, রাতে দেরি করে খাওয়ার ফলে রক্তচাপ বেড়ে যায়। আর এর ফলে প্রায় ৭০০ জনেরও বেশি মানুষ হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তাই এখনই সাবধান হতে ডিনার করার কিছু নিয়ম মেনে চলুন-
কেন আগে খাবেন?
১) দেরি করে খাওয়ার ফলে স্ট্রোকস এবং হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
২) প্রাপ্তবয়স্কদের কখনওই সন্ধে ৭টার পর খাবার খাওয়া উচিত্‌ নয়।
৩) ডিনার করার ২ ঘণ্টার মধ্যে শুয়ে পড়বেন না। হাঁটাচলা করুন। এতে খাবার হজম সঠিক পদ্ধতিতে হবে।
৪) তাড়াতাড়ি খেলে শরীর সেই খাবার হজম হওয়ার জন্য উপযুক্ত সময় পায়।
সন্ধে ৭টার পর ডিনার করলে কী হবে?
১) রক্তচাপ বাড়বে।
২) স্ট্রেস হরমোনের পরিমান বাড়বে।
৩) মোটা হয়ে যাওয়া, হৃদরোগ প্রভৃতি সমস্যার সম্ভাবনা বাড়বে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা