,

চালুর ১৩ দিন পরই বন্ধ চীনের কাচের সেতু

photo-1472903743আন্তর্জাতিক ডেস্ক: উদ্বোধনের পর দুই সপ্তাহ না পেরোতেই বন্ধ করে দেওয়া হলো মধ্য চীনের হুনান প্রদেশে নির্মিত বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও উঁচুতে নির্মিত কাচের সেতু। জরুরি রক্ষণাবেক্ষণের প্রয়োজনে গতকাল শুক্রবার সেতুটি বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। সেতুটি আবার খুলে দেওয়ার সময় পরে জানানো হবে।

চীনা কর্তৃপক্ষের এক মুখপাত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, প্রতিদিনই কাচের সেতুতে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। আর এতে কোনো দুর্ঘটনা ঘটেনি এবং কাচে কোনো ভাঙন বা চিড়ও দেখা যায়নি।

গত ২০ আগস্ট বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও উঁচুতে নির্মিত কাচের সেতুটি চীনে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।

হুনান প্রদেশের ঝাংঝিয়াজি অঞ্চলে ‘অ্যাভাটার’ (একই নামের চলচ্চিত্রের শুটিং হয় সেখানে) নামে পরিচিত দুটি পর্বতের মধ্যে কাচের সেতুটি তৈরি করা হয়েছে।

চীনের সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, গত বছরের ডিসেম্বরে কাচের সেতুটির নির্মাণ শেষ হয়েছে। মাটি থেকে ৩০০ মিটার উঁচুতে অবস্থিত কাচের ব্রিজটি ৪৩০ মিটার দীর্ঘ ও ছয় মিটার চওড়া। এটি তৈরিতে খরচ হয়েছে ৩৪ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ২৬ কোটি ৬৫ লাখ টাকা। সেতুটিতে তিন স্তরবিশিষ্ট কাচের ৯৯টি প্যানেল ব্যবহার করা হয়েছে।

ইসরায়েলি স্থপতি হেইম দোতান চীনের কাচের সেতুটির নকশা করেন। আর স্থাপত্যকলা ও নকশার জন্য সেতুটি বিশ্বরেকর্ড গড়ে।

অবশ্য চীনের কাচের সেতু উন্মুক্ত হওয়ার আগেই অনেকের মধ্যেই এ নিয়ে প্রশ্ন দেখা দেয়। তাই বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে কাচের সেতুর নিরাপত্তার বিষয়টি তুলে ধরে কর্তৃপক্ষ।

সেতুতে ব্যবহৃত কাচের ওপর হাতুড়ির বাড়ি দিয়ে এর ক্ষমতা পরীক্ষা করা হয়। আবার ওই কাচের ওপর ভারী গাড়িও তুলে দেওয়া হয়।

চীনের কর্মকর্তারা জানান, প্রতিদিন সর্বোচ্চ আট হাজার দর্শনার্থী সেতুতে ভ্রমণ করতে পারে। তবে এর দশগুণ মানুষ প্রতিদিন সেতুটি ভ্রমণে আসে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে