,

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় বিরতিতে রেসি

retবিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা মৃদুলা আহমেদ রেসি দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। আগামী ডিসেম্বর মাসের প্রথম দিকে তার কোল জুড়ে জন্ম নেবে দ্বিতীয় সন্তান। সেই অপেক্ষার প্রহর গুনছেন তিনি। আপাতত লাইট-ক্যামেরা ছেড়ে সম্পূর্ণ বিশ্রামে আছেন তিনি।

মৃদুলা আহমেদ রেসি বলেন, ‘বর্তমানে আমি সাত মাসের অন্তঃসত্ত্বা। বাসায় পূর্ণ বিশ্রামে আছি। মাঝে মধ্যে ডাক্তারের কাছে চেকআপের জন্য যেতে হচ্ছে। এই সময়ে পরিবার এবং আমার স্বামী সবচেয়ে বেশি দেখাশোনা করছেন। সকলের কাছে দোয়া চাই যেন আল্লাহর রহমতে ভালোভাবে আমার দ্বিতীয় সন্তান পৃথিবীর মুখ দেখতে পারে।’

এদিকে রেসি অভিনীত মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘লাল সবুজের সুর’ ছবিটির কাজ শেষ হয়েছে। এছাড়া বন্ধন বিশ্বাস পরিচালিত ‘শূন্য’ ছবিটি রয়েছে নির্মাণাধীন। সন্তান জন্মের পর সুস্থ হয়ে আবারো ছবিটির কাজ করে পুরোপুরি চলচ্চিত্রে নিয়মিত হবেন বলেও জানান রেসি।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৮ জুলাই রেসি প্রথম কন্যাসন্তান জন্ম দেন। মেয়ের নাম রাদোয়া ইসলাম প্রার্থনা। রেসির স্বামী পান্থ শাহরিয়ার পেশায় একজন ব্যবসায়ী। ২০১২ সালের ২২ জুন তারা বিয়ে করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা