,

মক্কার গ্রান্ড মসজিদ থেকে অসুস্থ ১৭০ হাজি উদ্ধার

231806240628আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার গ্রান্ড মসজিদ থেকে অসুস্থ ১৭০ হাজিকে উদ্ধার করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যরা। নামাজের সময় হাজিরা ক্লান্তি ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ)।

এ ব্যাপারে বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর পরিচালক ব্রিগেডিয়ার আহমেদ বিন আব্দুল আজিজ বলেছেন, অনেকেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ্য হয়ে পড়েছেন। কারণ শুক্রবার জুমআর নামাজের সময় প্রচুর ভিড় হয়েছিল। এ সময় অনেকেই ভয়ে আহত হয়েছেন।

তিনি বলেন, বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যরা হাজিদের দ্রুত উদ্ধারের পর জরুরি সেবা দিয়েছেন। এছাড়া সৌদি রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে সমন্বয় করে তাদেরকে নিকটস্থ সমন্বয় কেন্দ্রে পাঠানো হয়েছে।

এদিকে হাজিদের জরুরি সেবা দেওয়ার জন্য পবিত্র কাবায় বেসামরিক প্রতিরক্ষা দলের কর্মীর পরিমাণ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন আহমেদ। তিনি বলেন, তাওয়াফের সময় কেউ অসুস্থ কিংবা আহত হলে তাদের জরুরি চিকিৎসার ব্যবস্থাও নেওয়া হয়েছে। এছাড়া জরুরি সেবা দেওয়ার জন্য মক্কা গ্রান্ড মসজিদে অ্যাম্বুলেন্সসহ সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে