,

মীর কাসেমের ফাঁসি কার্যকর হওয়ায় গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল

26775-untitled-8নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করে শনিবার রাতে আনন্দ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।

গাজীপুরের কাশিমপুর কারাগারে রাতে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করা হয় বিত্তশালী এ যুদ্ধাপরাধীর।

জামায়াতের এ শীর্ষ নেতার ফাঁসির নির্বাহী আদেশ কারাগারে পৌঁছার খবরে শাহবাগ চত্বরে জড়ো হতে শুরু করেন গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যা ৭টা থেকে বিভিন্ন কর্মসূচি পালন করতে থাকেন তারা।

এ সময় বক্তৃতা ও স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শাহবাগ চত্বর। ফাঁসি কার্যকরের খবর আসার পর মঞ্চের নেতাকর্মীরা আনন্দে ফেটে পড়েন। আনন্দ প্রকাশে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। পরে জাতীয় পতাকা নিয়ে আনন্দমিছিল করেন মঞ্চের নেতাকর্মীরা।

রায় কার্যকরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, ‘এ রায়ের জন্য জাতি দীর্ঘ ৪৫ বছর ধরে প্রতীক্ষায় ছিল। যুদ্ধাপরাধী মীর কাসেমের ফাঁসির রায় কার্যকরের মাধ্যমে সেই প্রতীক্ষার অবসান হয়েছে।’

গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, ‘শুধু যুদ্ধাপরাধীদের রায় কার্যকর হলেই হবে না, সাম্প্রতিক সময়ের অন্য সব হত্যাকাণ্ডেরও বিচার করতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার দাবির আন্দোলনে জড়িত থেকে যারা প্রাণ হারিয়েছেন, তাদের খুনিদেরও বিচার করতে হবে।’

এ ফাঁসি কার্যকরের মাধ্যমে জামায়াত নিষিদ্ধের বিষয়টি আরও একধাপ এগোবে বলেও মন্তব্য করেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে