,

চায়নিজ তাইপেকেও উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

 

স্পোর্টস ডেস্ক :এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের প্রতিটি ম্যাচেই দারুণ খেলেছে বাংলাদেশের কিশোরীরা। সেই ধারাবাহিকতায় নিজেদের চতুর্থ ম্যাচে চায়নিজ তাইপের বিপক্ষে জিতে মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচে ৪-২ গোলে জিতেছে বাংলাদেশের মেয়েরা। আসরে এবারই প্রথম মূল পর্বে উঠেছে তারা।

 

bd_49505

এর আগে তিনি ম্যাচেও দারুণ খেলেছিল স্বাগতিকরা। প্রথম ম্যাচে ইরানকে ৩-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৫-০ গোলে ও তৃতীয় ম্যাচে কিরগিজস্তানকে ১০-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল তারা।চায়নিজ তাইপেও এই আসরে দারুণ উজ্জ্বলতা ছড়িয়েছিল। তারা কিরগিজস্তানকে ৭-১, আরব আমিরাতকে ৫-০ ও সিঙ্গাপুরকে ৯-০ গোলে হারিয়েছে।

কিন্তু বাংলাদেশের সামনে সেই দলকে আর খুঁজে পাওয়া যায়নি। স্বাগতিকদের সামনে একরকম অসহায় আত্মসমর্পণ করেছে চায়নিজ তাইপে। ৫ সেপ্টেম্বর আসরের শেষ ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। সে ম্যাচে হারলেও মূল পর্বে ওঠার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা