,

শান্তি সহ্য হয় না খালেদার: ইনু

 
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিদের জন্য খালেদা জিয়ার দরদি কান্নায় মানুষের মন গলবে না। মানুষ জঙ্গিমুক্ত শান্তির বাংলাদেশ চায়। খালেদা জিয়া প্রমাণ করেই চলেছেন যে, তিনি জঙ্গিদের পার্টনার, অশান্তির রানী। দেশের শান্তি, মানুষের শান্তি খালেদা জিয়ার সহ্য হয় না।

enuu_49486

শুক্রবার বিকেলে নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদের সহযোগী যুব সংগঠন জাতীয় যুব জোটের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, ‘জঙ্গি খারাপ, খালেদা জিয়া ভালো, খালেদা জিয়াকে গণতন্ত্রে জায়গা দিতে হবে’। যারা এ ধরনের বক্তব্য দিচ্ছেন তাদের বক্তব্য দ্বৈততায় ভরা। জঙ্গি খারাপ হলে, জঙ্গির পার্টনার খালেদা জিয়া ভালো হন কীভাবে?

ইনু আত্মস্বীকৃত জঙ্গি-খুনিদের প্রতি খালেদা জিয়ার দরদি কান্না দেখে ছড়া কেটে বলেন, ‘জঙ্গিরা সব নির্দয়, নিজেরাই দেয় পরিচয়। খালেদা কি কানা? জঙ্গি খুনি দেখে না।’

তিনি সমবেত যুবদের উদ্দেশ্যে বলেন, দেশের চলমান পরিস্থিতিতে যুবকদের তিনটি কাজ: এক. জঙ্গিবাদ ও জঙ্গিবাদের রাজনৈতিক পার্টনারদের রাজনৈতিকভাবে উচ্ছেদ করে দেশে শান্তি নিশ্চিত করা, দুই. যুবকদের জন্য মর্যাদাপূর্ণ জীবন ও কর্মসংস্থান অর্জন করা ও তিন. অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা।

জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সধারণ সম্পাদক শরিফুল কবির স্বপনের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাসদের কার্যকরী সভাপতি অ্যাভোকেট রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, নাদের চৌধুরী, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সাধারণ সম্পাদক নঈমুল আহসান জুয়েল, বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে