,

অশান্তির মাঝেই সীমান্ত পেরিয়ে ফুটল বিয়ের ফুল

PoKস্পোর্টস ডেস্ক : দুই দেশের অশান্তির মাঝেই পরিণয় বন্ধনে আবদ্ধ হলেন সীমান্তপারের প্রেমিক-প্রেমিকা। জুটি বাঁধল খোদ শ্রীনগর আর পাক অধিকৃত কাশ্মীর। বিচ্ছিন্নতাবাদীদের বিক্ষোভে যখন নরকের চেহারা নিয়েছে ভূস্বর্গ, তখনই কাঁটাতার পেরিয়ে ফুটল বিয়ের ফুল।

জম্মু ও কাশ্মীর পুলিশের এসআই ওয়াইস গিলানি বিয়ে করলেন পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদের মেয়ে ফইজা গিলানিকে। অশান্তি এড়াতে বিয়ের অনুষ্ঠানে শুধুই উপস্থিত ছিলেন পাত্রপক্ষের আত্মীয় ও বন্ধুবান্ধব।

গত ৮ জুলাই বিচ্ছিন্নতাবাদী নেতা বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে জ্বলছে কাশ্মীর। বাড়ছে মৃতের সংখ্যা, আহত। জারি করা হয়েছে জরুরি অবস্থা। তার মাঝেই এককথায় সবার চোখের আড়ালেই হল এই বিয়ে।

দুই পরিবারের সম্পর্ক অনেকদিনের। দেশভাগের সময় এক পরিবার চলে যায় ওপারে। ২০১৪ সালে মুজফফরাবাদে বিয়ে ঠিক হয় ওয়াইস গিলানি আর ফইজার। সেইসময় পাত্রের বাবা সাবির গিলানি ওই পরিবারের সঙ্গে দেখা করতে পাক অধিকৃত কাশ্মীরে যান। তিনি নিজেও পুলিশে কাজ করতেন। শ্রীনগর ও মুজফফরাবাদের মধ্যে যে বাস সার্ভিস রয়েছে, তাতে করেই সেখানে যান সাবির। এরপর বারবার ঠিক হয়েও সীমান্তের উত্তেজনার কারণে বাতিল হয়ে যায় বিয়ে। এরপর বাস সার্ভিস চালু হতেই গত সোমবার ভারতে আসে পাত্রীর আত্মীয়স্বজন। মঙ্গলবারই হয়ে যায় বিয়ে। সূত্র : কোলকাতা ২৪

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা