,

কবে ফিরছেন রোনালদো?

স্পোর্টস ডেস্ক : জুলাইয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে দিমিত্রি পায়েতের ট্যাকলে হাঁটুতে চোট পেয়েছিলেন। তারপর থেকেই মাঠের বাইরে ক্রিস্টিয়ানো রোনালদো।

Ronald120160903124500

দলের সেরা তারকা রোনালদোকে ছাড়াই এরই মধ্যে লা লিগায় দুই ম্যাচ খেলে ফেলেছে রিয়াল মাদ্রিদ। প্রীতি ম্যাচে পরশু জিব্রাল্টারের বিপক্ষে পর্তুগালকেও খেলতে হয়েছে রোনালদোকে ছাড়াই। সিআর-সেভেন আগামী ৬ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচেও খেলতে পারবেন না।

রিয়াল মাদ্রিদ রোনালদোকে ছাড়া দুটি লিগ ম্যাচেই অবশ্য জয় পেয়েছে। কিন্তু রোনালদোবিহীন রিয়াল মাদ্রিদের খেলা কিংবা জয় কি আর দলটির সমর্থকদের পূর্ণ আনন্দ দিতে পারে? তাই তো রিয়াল সমর্থকদের মনে প্রশ্ন- কবে ফিরছেন রোনালদো?
রিয়াল সমর্থকদের জন্য স্বস্তির খবর, শিগগিরই মাঠে ফিরছেন রোনালদো। শুক্রবার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে রিয়ালে অনুশীলনের একটি ছবি পোস্ট দিয়ে রোনালদো লিখেছেন, ‘শিগগির’। যদিও ফেরার নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেননি তিনবারের ফিফা বর্ষসেরা এই খেলোয়াড়।

আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর আগামী ১০ সেপ্টেম্বর লা লিগার ওসাসুনার বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এই ম্যাচ দিয়েই মাঠে ফেরার প্রবল সম্ভাবনা আছে রোনালদোর। এর চার দিন পরেই চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে রোনালদোর প্রাক্তন ক্লাব স্পোর্টিংয়ের বিপক্ষে খেলবে জিদানের দল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা