,

বিবিসির খবরে বাংলাকে আরবি ভেবে তুলকালাম

 
আন্তর্জাতিক ডেস্ক : বাংলায় লেখা বিবিসির একটি টুইটকে পাঠকরা আরবি ভেবে তুলকালাম শুরু করে দেন।
শুক্রবার রাজধানী ঢাকার মিরপুরে একটি জঙ্গি আস্তানায় পুলিশি অভিযানে সন্দেহভাজন একজন নিহত ও পুলিশের তিন সদস্য আহত হওয়ার ঘটনা নিয়ে ব্রেকিং দেওয়ার পর এ সমস্যায় বিভ্রান্তিতে পড়েন পাঠকরা।

BBC1472888252
বাংলায় লেখা এ টুইট দেখে পশ্চিমা দেশগুলোর অনেকে আতঙ্কে পড়ে যান। টুইট সম্পর্কে আশঙ্কা প্রকাশ করে তারা মন্তব্য করতে শুরু করেন।

ইংরেজির পরিবর্তে বাংলায় ব্রেকিং দেওয়ায় অনেকে আশঙ্কা প্রকাশ করেন, হয়তো বিবিসি হ্যাক হয়েছে। অথবা সন্ত্রাসীরা বিবিসির কার্যালয় দখল করেছে।
টুইটারে বিবিসির ফলোয়ার সংখ্যা ২ কোটি ৪০ লাখ। তাদের মধ্যে কেউ কেউ প্রতিক্রিয়া জানিয়েছেন। বিবিসির প্রাক্তন অর্থনৈতিক সম্পাদক রবার্ট পিস্টন এ বিষয়ে প্রথম দৃষ্টি আকর্ষণ করেন। তিনি লেখেন, ‘কয়েক মুহূর্ত আগে বিবিসি আমাকে এ ব্রেকিং পোস্ট পাঠিয়েছে। আপনারা কেউ জানেন কি, এর অর্থ কী?’

অ্যান্ড্রিউ হানা নামে আরেক ব্যক্তি লিখেছেন, ‘আমি এইমাত্র আরবিতে লেখা বিবিসির টুইট পেলাম। আসলে হচ্ছে কী?’

টম নেট নামে আরেক ব্যক্তি বিস্ময় প্রকাশ করে টুইট করেন, ‘বিবিসি সত্যিই হ্যাক হয়েছে!’ মার্টিন নামে আরেকজন বলেন, ‘যে কেউ এ খবর দেখতে যারপরনাই চিন্তিত হবেন।’ আবার কেউ কেউ আশঙ্কা প্রকাশ করে লিখেছেন, এটি কি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কাজ?

আরো এক কৌতূহলী টুইটার ব্যবহারকারী জানিয়েছেন, সন্ত্রাসীরা কি এর নিয়ন্ত্রণ নিয়ে নিল? এ রকম অনেক প্রশ্ন। পরে বিবিসি বিষয়টি অবগত হয় এবং পোস্টটি বাংলাতে দেয়। ফলে দূর হয় পাঠক বিভ্রান্তি। তবে এক পাঠকের দাবি, তিনি যেহেতু বিবিসির পাঠক, সেহেতু খবর পড়ার অধিকার রাখেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা