,

প্রিয়াঙ্কা, দীপিকার পর এবার হলিউডে পাড়ি দিচ্ছেন সোনম

 

বিনোদন ডেস্ক :দীপিকা, প্রিয়াঙ্কার পর এবার হলিউডে যাত্রা শুরু সোনম কাপুরের৷ হলিউডে কাজ করা নিয়ে বরাবরই উৎসহিত ছিলেন বলিউডের ‘নীরজা’৷ আর তাই তাঁর নয়া হলিউড যাত্রা নিয়ে বেশ উত্তেজিত এই অভিনেত্রী৷

sonam-story_650_030715022607

সম্প্রতি মার্কিন মুলুকের অন্যতম ট্যালেন্ট এজেন্সি ইউটিএ’র সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন সোনম৷ আর সেই চুক্তির ভিত্তিতেই হয়তো আগামী সময়ে বেশ কিছু হলিউড ছবিতে কাজ করতে চলেছেন অনিল-কন্যা৷ বৃহস্পতিবার সকালে নিজেই টুইট করে এ কথা জানান সোনম৷ টুইটে তিনি বলেছেন, ইউনাইটেড ট্যালেন্ট এজেন্সির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে “ভীষণ আনন্দ পেয়েছি৷”
প্রসঙ্গত, ইউনাইটেড ট্যালেন্ট এজেন্সি হলিউডের বহু নামী অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে এর আগে চুক্তি স্বাক্ষর করেছে৷ সেই বিখ্যাত অভিনেতা-অভিনেত্রীদের তালিকায় রয়েছেন জনি ডেপ, অ্যাঞ্জেলিনা জোলি, মাইকেল ডগলাস, ড্যানিয়েল র‍্যাডক্লিফের মতো হেভিওয়েট তারকারা৷ এবার সেই তালিকায় নতুন যুক্ত হলেন বলি কন্যা সোনম৷

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা