,

ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইন্সটিটিউটে জঙ্গিবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

04আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইন্সটিটিউটে গত শনিবার সকাল ১০টায় অডিটোরিয়ামে পলিটেকনিক ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মোঃ মনিরুল হকের সভাপতিত্বে জঙ্গিবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ আলী আরশাদ। প্রধান অতিথির বক্তব্যে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ আলী আরশাদ বলেন, জঙ্গিবাদ মোকাবেলায় সামাজিক মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে বেশি বেশি সাংস্কৃতিক প্রতিযোগিতায় আয়োজন করতে হবে। দেশের ইতিহাস ঐতিহ্য মহান মুক্তিযোদ্ধের সম্পর্কে তরুণ সমাজকে জানতে হবে জানাতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কাজী হারিছুর রহমান, বুধন্তী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিতু মিয়া, পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষক শফিকুল ইসলাম, মোঃ আরিফুল ইসরাম (রেজি:), মো: আনোয়ার হোসেন, নুরানী আহম্মেদ, বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ফয়সাল মাহমুদ, সাবেক ছাত্রলীগ নেতা মৃনাল চৌধুরী, যুবলীগ নেতা এফতেহারুল ইসলাম, এসআই শফিকুর রহমান, ইজাজুর রহমান রাকিব, আবুল কামাল আজাদ আকাশ প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা