বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে উজবেক প্রেসিডেন্টের মৃত্যুর ঘোষণা

uzbekistan_126540আন্তর্জাতিক ডেস্ক: শুক্রবার দিনভর গুজবের পর উজবেকিস্তান সরকার অবশেষে প্রেসিডেন্ট ইসলাম করিমভের মৃত্যুর ঘোষণা দিয়েছেন। ৭৮ বছর বয়সী প্রেসিডেন্ট করিমভের অবস্থা গত কিছুদিন ধরেই বেশ সংকটজনক ছিল। শনিবার নিজ শহর সমরখন্দে তার জানাজা অনুষ্ঠিত হবে।

শুক্রবার সারাদিন উজবেকিস্তানের প্রেসিডেন্ট ইসলাম করিমভ মারা গেছেন বলে তীব্র জল্পনা চলছিল। প্রেসিডেন্ট করিমভ মারা গেছেন এই খবর সর্বপ্রথম দিয়ে তার মৃত্যুতে শোক জানিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী। কিন্তু উজবেকিস্তান থেকে তখনো কোন সরকারি ঘোষণা আসেনি। এদিকে কাজাখাস্তানের প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভ চীনে তার সফর সংক্ষিপ্ত করে উজবেকিস্তানে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে।

ইসলাম করিমভ ২৫ বছরের বেশি সময় ধরে উজবেকিস্তান শাসন করেছেন। তার স্থলাভিষিক্ত কে হবেন তা এখনো স্পষ্ট নয়। একসময় তার বড় মেয়ে গুলনারাকেই সম্ভাব্য উত্তরসুরি বলে ভাবা হতো। কিন্তু নানা রকম ব্যবসায়িক কেলেংকারি এবং বিলাসবহুল জীবন-যাপনের কারণে তার সেই সম্ভাবনা আর নেই, তাকে এখন গৃহবন্দী করে রাখা হয়েছে। সম্ভাব্য উত্তরসুরী হিসেবে এখন যে দুজনের নাম শোনা যাচ্ছে তারা হলেন প্রধানমন্ত্রী শাভকাত মিরজিয়ায়েভ এবং ডেপুটি প্রধানমন্ত্রী রুস্তাম আজিমভ।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর সেখান থেকে বেরিয়ে আসা উজবেকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হন সাবেক কমিউনিষ্ট নেতা ইসলাম আবদুগানিয়েভিচ করিমভ।

উজবেকিস্তানে সেটাই ছিল সর্বশেষ সত্যিকারের নির্বাচন। ক্ষমতায় আসার পর তিনি সমালোচক এবং রাজনৈতিক বিরোধীদের জেলে ঢোকাতে শুরু করেন, অনেককে পাঠানো হয় নির্বাসনে।

কট্টরপন্থী ইসলামী গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক আছে, এমন সন্দেহে হাজারো মুসলমানকে তিনি কারাবন্দী করেন। তিনি দাবি করতেন, উজবেকিস্তান নিজের মতো করে গণতন্ত্রের চর্চা করছে। তবে এই গণতন্ত্রে বাকস্বাধীনতা এবং ধর্মীয় স্বাধীনতার কোন বালাই ছিল না। ১৯৯৯ সালে ইসলাম করিমভ এক হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে যান। এরপর তিনি বিরোধীদের ওপর নিপীড়ন আরো বাড়িয়ে দেন। ২০০৫ সালে আনদিজানে নির্মমভাবে সরকার বিরোধী গণবিক্ষোভ দমন করা হয়েছিল। মানবাধিকার সংগঠনগুলো জানায়, সেখানে শত শত শান্তিপূর্ণ বিক্ষোভকারীকে সৈন্যরা হত্যা করে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ