,

বুবলীর ভক্ত পরীমনি

Bubli20160902163140বিনোদন প্রতিবেদক: রেকর্ড পরিমাণ ছবিতে চুক্তিবদ্ধ হয়ে গেল দু’বছর ঢাকাই ছবির নায়িকাদের মধ্যে আলোচনার শীর্ষে ছিলেন পরীমনি। আগামী ঈদে পরীমনি অভিনীত `রক্ত` ছবিটি মুক্তি পাবে। এই ছবিটির মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন পরীমনি।

অন্যদিকে, সংবাদ পাঠিকা থেকে সুপারস্টার শাকিবের নায়িকা হয়ে সবাইকে চমকে দেন নবাগতা নায়িকা শবনম বুবলী। এবারেই ঈদে বুবলীর রূপালী পর্দায় অভিষেক হচ্ছে `বসগিরি` এবং `শুটার` নামের দুটি ছবির মাধ্যমে। অভিষেকে দু`টি বিগ বাজেটের ছবি, তাও আবার ঢাকাই ছবি কিংখান শাকিবের নায়িকা হিসেবে; এটি একটি রেকর্ড বলা যেতে পারে। যেটা ঢাকাই ইন্ডাস্ট্রিতে হয়তো অন্য কোন নায়িকার ক্ষেত্রে দেখা যায়নি। সেই বাহাসে এখন না যাই।

এদিকে, নতুন করে আলোচনা শুরু হয় চলচ্চিত্র পাড়ায়। সেটি হচ্ছে, পরীমনি এবং বুবলীর মধ্যে ঈদের ছবি নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই হবে। স্বভাবগতই বিষয়টি নিয়ে অনেকসময় নায়িকারা একে অন্যের বিরুদ্ধে কাদা ছোঁড়াছুঁড়ি করে থাকেন। কিন্তু সেটি না করে পরীমনি একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বুবলিকে শুভেচ্ছা জানান। এবং পরীমনি নিজেকে বুবলীর ভক্ত বলে দাবি করেন।

কাজের খাতিরে এখন কলকাতায় আছেন পরীমনি। শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বুবলীকে শুভকামনা জানিয়েছেন পরী। তিনি লিখেছেন, ‘হ্যালো বুবলী দি। এত্ত এত্ত ভালোবাসা আর একটা ‘হাগ’ তোমার জন্যে। তোমাকে যে কি বলবো বুঝতে পারছি না। তুমি অনেক লাকি একটা গার্ল। আমার জানা মতে, আমাদের ইন্ডাস্ট্রিতে তুমিই একমাত্র হিরোইন যার কি-না ক্যারিয়ারের প্রথম দুটো ছবিই দেশের নাম্বার ওয়ান হিরোর সাথে, রনি দার (শামীম আহাম্মেদ রনি) মতো মেকার,ভালো প্রডাকশনের বিগ বাজেটের ছবি দিয়ে ঈদে অভিষেক পাচ্ছো। আর আমি কিন্তু ইতোমধ্যে তোমার ফ্যান হয়ে গেছি। তোমার হাসি, চোখ, মাশআল্লাহ্। বাকিটা ফ্যান হবো ঈদে তোমার ছবি দেখে।’

একই স্ট্যাটাসে পরী শাকিব সম্পর্কে লিখেছেন, `আমি একজন সিনেমার দর্শক , একজন সুপারস্টার হিরোর ভক্ত… একটি ভালো গল্পের ছবি ‘বসগিরি’র জন্য দোয়া ভালোবাসা অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। বসগিরি নামটা শুধু বস শাকিব খানের সাথেই মানায়। আমাদের কিং খানকে নিয়ে আসলেই কি কিছু লেখা যায়! তুমি তো অপ্রতিদ্বন্দ্বী কিং। এইটুকুই বলার- ঈদ মানেই নাম্বার ওয়ান শাকিব খান। ঈদ মানেই শাকিব খানের ছবি।`

স্ট্যাটাসে পরী আরও লিখেছেন, ‘ঈদের সবগুলো ছবিই সুপার ডুপার হিট করুক। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াক প্রতিনিয়ত। সবাই যেন গর্ব করে ‘বাংলা ছবি’ না বলে আমাদের ছবি বলতে পারে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা